হোম > খেলা

নেতৃত্ব হারাচ্ছেন রিজওয়ান-শান মাসুদ

স্পোর্টস ডেস্ক

নেতৃত্ব হারাতে যাচ্ছেন পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও টেস্ট অধিনায়ক শান মাসুদ। নতুন অধিনায়ক হিসেবে সালমান আলী আঘা এগিয়ে আছেন বলে জানিয়েছে পাকিস্তানি গণমাধ্যম জিও নিউজ।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসেবে দারুণ করেছেন সালমান। তাতেই উল্টে যায় পাশার দান। বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে প্রধান কোচ মাইক হেসন, পিসিবি সভাপতি মহসিন নাকভি এবং নির্বাচকদের মন জয় করে নিয়েছেন তিনি। ফলে পাকিস্তানের তিন সংস্করণের অধিনায়ক হিসেবে এগিয়ে আছেন।

২০২৪ সালে জিম্বাবুয়ে সফরে বিশ্রাম পেয়েছিলেন মোহাম্মদ রিজওয়ান। ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন সালমান। এরপর টি-টোয়েন্টিতে পুরোপুরিভাবেই দলের নেতৃত্ব হারান ওপেনার ব্যাটার রিজওয়ান। এই সুযোগে বাংলাদেশের বিপক্ষে নেতৃত্ব দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন অলরাউন্ডার সালমান।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) একটি সূত্রের বরাতে জিও নিউজ জানিয়েছে, নতুন প্রধান কোচ মাইক হেসন, নির্বাচক কমিটি এবং পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির মতে অধিনায়ক হিসেবে সালমান দারুণ করেছে। তারা সবাই একমত হয়েছে যে, সালমানের সব সংস্করণে অধিনায়ক হওয়া উচিত।

রিজওয়ানের মতো টেস্ট অধিনায়ক শান মাসুদের পরিসংখ্যানও মোটেও ভালো নয়। তার অধীনে ২০২৩ সালের ডিসেম্বর থেকে এখন পর্যন্ত ১২ টেস্টের ৯টিতেই হেরেছে পাকিস্তান। যার মধ্যে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হওয়া সবচেয়ে বাজে ফলাফল। এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করে পাকিস্তান। এমন পারফর‌ম্যান্সেই নেতৃত্ব হারাতে যাচ্ছেন বাঁহাতি ব্যাটার।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন