হোম > খেলা

ভারত-পাকিস্তান দ্বৈরথে যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক

ভারত-পাকিস্তান ম্যাচে মানে অন্যরকম লড়াই। অথচ এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সামনে পাত্তাই পেল না পাকিস্তান। এই ম্যাচে ৬ উইকেটের জয়ের পথে বেশ কিছু রেকর্ড গড়েছে ভারত।

৮-০

রান তাড়ায় পাকিস্তানের বিপক্ষে ভারত এগিয়ে এখন ৮-০ ব্যবধানে। কোনো দলের বিপক্ষে রান তাড়ায় একবারও না হেরে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের বিশ্বরেকর্ড স্পর্শ করল ভারত।

২৪

পাকিস্তানের বিপক্ষে ২৪ বলে ফিফটি করেছেন অভিষেক শর্মা। এই ফিফটি করার মধ্যে দিয়ে পাকিস্তানের বিপক্ষে ভারতের দ্রুততম অর্ধশতকের রেকর্ড গড়েছেন। আগেরটির মালিক ছিলেন তার মেন্টর যুবরাজ সিং (২৯ বল)।

১০৫

পাকিস্তানের বিপক্ষে উদ্বোধনী জুটিতে শুভমান গিল ও অভিষেক শর্মা মিলে তুলেছেন ১০৫ রান। টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ভারতের সেরা উদ্বোধনী জুটি এটি। আগের সেরা ৭৭ রানে জুটি ছিল আজিঙ্কা রাহানে ও গৌতম গাম্ভিরের।

২

অভিষেক শর্মার ৭৪ রানের ইনিংসটি টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে ভারতের কোনো খেলোয়াড়ের দ্বিতীয় ফিফটি। এর আগেরটির মালিক গৌতম গাম্ভির (৭৫ রান, ২০০৭ বিশ্বকাপ)।

৬৯-০

পাকিস্তানের বিপক্ষে পাওয়ার প্লেতে ভারত তুলেছে ৬৯ রান, যা কিনা সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ছিল ১ উইকেটে ৬২, ২০২২ এশিয়া কাপে।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা