হোম > খেলা

লড়াই করে ভারতের কাছে হারল ওমান

স্পোর্টস ডেস্ক

দুদলই হ্যাটট্রিক করল। ব্যবধানটা শুধু হার-জিতের। ভারত এশিয়া কাপের গ্রুপ পর্বে পেল টানা তিন জয়। 'এ' গ্রুপের শীর্ষে থেকে পা রাখল সুপার ফোরে। আর প্রতিপক্ষ ওমান হার মানল টানা তিন ম্যাচে।

তবে দাপটের সঙ্গে জিততে পারেনি সূর্যকুমার যাদবের দল। মধ্যপ্রাচ্যের দল ওমান ২১ রানে হারলেও লড়াই করে গেছে শেষ পর্যন্ত।

শুরুতে ব্যাটিংয়ে নেমে সঞ্জু স্যামসনের হাফসেঞ্চুরিতে (৫৬) ৮ উইকেট হারিয়ে ১৮৮ রানের সংগ্রহ করে ভারতীয়রা। জবাবে আমির কলিম (৬৪) ও হাম্মাদ মির্জার (৫১) ফিফটিতে মাত্র ৪ উইকেট হারিয়ে ১৬৭ রান তোলে থেমে যায় ওমান।


সংক্ষিপ্ত স্কোর


ভারত: ১৮৮/৮, ২০ ওভার (স্যামসন ৫৬, অভিষেক ৩৮; ফয়সাল ২/২৩ ও জিতেন ২/৩৩)।


ওমান : ১৬৭/৪, ২০ ওভার (কলিম ৬৪, হাম্মাদ ৫১; হার্দিক ১/২৬ ও আর্শদীপ ১/৩৭)।


ফল: ভারত ২১ রানে জয়ী।

ম্যাচসেরা: সঞ্জু স্যামসন।

সালাহ–রবার্টসন জুটিতে কোয়ার্টার ফাইনালে লিভারপুল

ভালভার্দের গোলে স্বস্তির জয় রিয়ালের

তবু শেষ আটের আশা বেঁচে রইল বাংলাদেশের

জার্মানির বিশ্বকাপ দলে চমক রাখছেন নাগেলসম্যান

টিভির পর্দায় এএফসি নারী এশিয়ান কাপের ম্যাচসহ আরও যত খেলা

শিরোপায় চোখ ভারত-নিউজিল্যান্ডের

কেমন হলো পাকিস্তান সিরিজে বাংলাদেশ স্কোয়াড

মোহামেডানের নতুন সভাপতি বরকতউল্লাহ বুলু

মেসি হয়তো পেলের চেয়েও ভালো: ট্রাম্প

টুর্নামেন্ট সেরার দৌড়ে ৮ ক্রিকেটার