হোম > খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগের সব ম্যাচ বাংলাদেশে সরাসরি দেখাবে 'বঙ্গ'

স্পোর্টস রিপোর্টার

ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচ লাইভ স্ট্রিমিং করছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গ। নাটক, ওয়েব সিরিজ দিয়ে জনপ্রিয়তার চূড়ায় ওঠা এই ওটিটি প্ল্যাটফর্মটি এবার শুরু করেছে খেলাধূলার সরাসরি সম্প্রচার। যার অংশ হিসেবে প্রথম ধাপে বাংলাদেশে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফুটবল লিগ টুর্নামেন্টটি সম্প্রচার শুরু করেছে তারা।


বঙ্গ অ্যাপে ইংলিশ লিগের ২০২৫-২৬ মৌসুমের ৩৮০টি ম্যাচই সরাসরি উপভোগ করতে পারবেন ফুটবল অনুরাগীরা। মোবাইল, স্মার্ট টিভি, ল্যাপটপ বা ট্যাবলেট পিসি- যে কোনো ডিভাইস থেকেই হাই ডেফিনেশনে দেখতে পারবেন ইপিএলের রোমাঞ্চকর সব ম্যাচ।

দর্শকদের সুবিধার জন্য তিনটি ভিন্ন প্যাকেজ রাখা হয়েছে। পুরো মৌসুমের জন্য থাকছে 'সিজন পাস'। যার মূল্য ৬৫০ টাকা। মাসিক প্যাকে খরচ হবে ১১০ টাকা। আর একদিনের জন্য 'ডেইলি পাস'-এর খরচ মাত্র ২৫ টাকা।


আজ রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে বঙ্গ কর্তৃপক্ষ। এ জন্য আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বিশেষ অতিথি হিসেবে বাফুফে সহ-সভাপতি ফাহাদ করিম ও ডেভেলপমেন্ট কমিটির সদস্য সামিদ কাসেমও উপস্থিত ছিলেন।

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের

বেন্টন-অ্যাটকিনসনে সিরিজে সমতায় ইংল্যান্ড

প্রথম দিনের ২ সেশনেই রাবাদার ফাইফার

তানজিদের ফিফটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা বাংলাদেশের

রাবাদার তোপে প্রথম ঘণ্টায় ৩ উইকেট হারাল বাংলাদেশ

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’