হোম > খেলা

কার্টি ১৭০, আয়ারল্যান্ড ১৬৫

স্পোর্টস ডেস্ক

সিরিজ হার ঠেকানোর জন্য শেষ ওয়ানডেতে জিততেই হতো ওয়েস্ট ইন্ডিজকে। এমন সমীকরণে বৃষ্টি আইনে ১৯৭ রানের বিশাল ব্যবধানে জয় তুলে নিয়েছে ক্যারিবিয়ানরা। তাদের দাপুটা জয়টা এসেছে মূলত কেসি কার্টির ইনিংসে ভর করে। তার খেলা ইনিংসের সমান রানই করতে পারেনি আইরিশরা।

ডাবলিনে আগে ব্যাট করে ৩৮৫ রান জড়ো করে ওয়েস্ট ইন্ডিজ। সফরকারী হয়ে ১৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন কার্টি। ১৪২ বলে ১৫ চারের পাশাপাশি আটটি ছয় মারেন এই টপঅর্ডার ব্যাটার। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রান করেন শাই হোপ। ২৩ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস উপহার দেন জাস্টিন গ্রিভস। আয়ার‌ল্যান্ডের হয়ে ৩ উইকেট নেন ব্যারি ম্যাকার্থি। যদিও বল হাতে বেশ খরুচে ছিলেন তিনি। ১০ ওভারে ১০০ রান দেন এই পেসার। ৯৩ রানে ২ উইকেট নেন লিয়াম ম্যাককার্থি। বড় সংগ্রহ গড়তে এই দুইজনের ওপর দিয়েই ঝড়টা বইয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা।

বৃষ্টি আইনে ৪৬ ওভারে আয়ারল্যান্ডের সামনে ৩৬৩ রানের নতুন লক্ষ্য দেওয়া হয়। জবাবে ব্যাটিং ব্যর্থতায় মাত্র ১৬৫ রানে গুটিয়ে গেছে স্বাগতিকদের ইনিংস। কেড কারমাইকেল করেন ৪৮ রান। এছাড়া লোরকান টাকার ২৯, অ্যান্ডি ম্যাকব্রায়েন ২৮ ও জর্জ ডকরেলের ব্যাট থেকে আসে ২৩ রান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ২৬ রানে ৩ উইকেট নেন জেডন সিলস।

সংক্ষিপ্ত স্কোর: ওয়েস্ট ইন্ডিজ: ৩৮৫/৭ (৫০ ওভার); কার্টি ১৭০, হোপ ৭৫, গ্রিভস ৫০; ব্যারি ম্যাককার্থি ৩/১০০

আয়ারল্যান্ড ১৬৫/১০ (২৯.৫ ওভার); কারমাইকেল ৪৮, টাকার ২৯, ম্যাকব্রায়েন ২৮; সিলস ৩/২৬

ফল: ওয়েস্ট ইন্ডিজ বৃষ্টি আইনে ১৯৭ রানে জয়ী

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা