হোম > খেলা

ডিপিএলে অগ্রণী ব্যাংক-গাজী গ্রুপের সহজ জয়

বৃথা গেল জাহিদের সেঞ্চুরি

স্পোর্টস রিপোর্টার

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) রোববারও (১৩ এপ্রিল) মাঠে গড়িয়েছে যথারীতি তিনটি ম্যাচ। তিন ম্যাচের মধ্যে সেঞ্চুরি হয়েছে কেবল একটি। সেটা এসেছে ব্রাদার্স ইউনিয়নের জাহিদুজ্জামান খানের ব্যাট থেকে। যদিও এই সেঞ্চুরিটা বৃথা গেছে। এদিন সহজ জয় তুলে নিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। অন্যদিকে হারের শঙ্কা কাটিয়ে শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে পারটেক্স স্পোর্টিং ক্লাব।

গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে ৫১ রানে হেরেছে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। গাজী গ্রুপের করা ৩০১ রানের জবাবে ২৫০ রানে অলআউট হয় ব্রাদার্স। দলটির হয়ে ৯২ বলে ১২২ রানের অসাধারণ ইনিংস খেলেন জাহিদ। তবে বাকিরা যোগ্য সঙ্গ দিতে না পারায় পরাজয় বরণ করতে হয়েছে ব্রাদার্সকে।

লিজেন্ডস অব রুপগঞ্জকে ৮৯ রানে হারিয়েছে অগ্রণী ব্যাংক। আগে ব্যাট করে ৩০৬ রান জড়ো করে অগ্রণী ব্যাংক। জবাবে ২১৭ রানে গুটিয়ে যায় রুপগঞ্জের ইনিংস। ব্রাদার্স ও রুপগঞ্জ না পারলেও এদিন রান তাড়া করেছে জিতেছে পারটেক্স। ১২ বল এবং দুই উইকেট হাতে রেখে ধানমন্ডি স্পোর্টস ক্লাবের দেওয়া ২৩০ রানের লক্ষ্যে পৌঁছে যায় তারা।

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?