হোম > খেলা

আইপিএলের চেয়ে ঢাকা লিগ কঠিন!

স্পোর্টস রিপোর্টার

আইপিএলের চেয়েও ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে কঠিন বলে দাবি করেছেন ভারতের জাতীয় দলের অলরাউন্ডার পারভেজ রসুল।

রসুলের মতে, ঢাকা লিগে খারাপ করলে দল থেকে বাদ পড়তে হয়। যদিও আইপিএলে সে ভয় নেই। মূলত এজন্যই আইপিএলের চেয়ে ঢাকা লিগকে কঠিন বলে মনে হয় জম্মু কাশ্মীরের এই ক্রিকেটারের কাছে।

ঢাকা লিগে লিজেন্ডস অব রূপগঞ্জ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের মতো ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা আছে রসুলের। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি পাঁচ মৌসুম ঢাকা লিগে খেলেছি, আইপিএলেও খেলেছি। হিসেব করে দেখলাম, ঢাকা লিগ আইপিএলের চেয়েও কঠিন।’

রসুল আরও বলেন, ‘আইপিএলে আপনি ম্যাচ খেলুন আর নাই খেলুন চুক্তি হয় এক মৌসুমের জন্য। কিন্তু ঢাকা লিগে দুই ম্যাচের জন্য চুক্তি করা হয়। খারাপ করলে চুক্তি বাড়ানো হয় না। দেশের ফেরার টিকিট কাটতে হয়।’

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ক্রিকেটের রোমাঞ্চ

নাটকীয় জয়ে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

হারের বৃত্তেই আটকে রইল রিয়াল

ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ বিরতির ফিরে আসার গল্প

যুদ্ধ আর প্রতিকূলতা জয় করে ইরানের ব্রোঞ্জ

সাকিব-আকবরের পর নেপালের লিগে ডাক পেলেন আরিফুল

অ্যাথলেটিক ট্র‍্যাক বসানো ও স্টেডিয়াম উন্নয়নসহ যেসব সিদ্ধান্ত হলো বিসিবি সভায়

সোমবার নয়টি ডিসিপ্লিনে মাঠে নামবে বাংলাদেশ

মেসিকে রাজকীয় বিদায় দেবে বার্সেলোনা

মার্তিনেজের জোড়ায় রোমার মাঠে হার এড়াল ইন্টার