হোম > খেলা

অপেক্ষা করতে বললেন প্রধান নির্বাচক

তামিমের ফেরত আসা

স্পোর্টস রিপোর্টার, সিলেট থেকে

সিলেটের গ্র্যান্ড হোটেলে গাজী আশরাফ লিপু। ছবি: আমার দেশ

তামিম ইকবাল ফেরত আসবেন কি না- এই ইস্যুতে সকাল থেকেই সরগরম সিলেট। সকাল থেকেই সিলেটের একটি পাঁচ তারকা হোটেলে অপেক্ষায় ছিলেন সাংবাদিকরা। বিকেলে সাংবাদিকদের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

বিপিএল চলাকালে আজ সিলেটে তামিম ইকবালের সঙ্গে বৈঠকে বসে বিসিবির নির্বাচক প্যানেল। বৈঠক শেষে গাজী আশরাফ হোসেন লিপু বলেন, ‘আরও দুই তিন অপেক্ষা করতে হবে। তামিম খেলবে কি না সেটা ও নিজেই জানাক।’

ফিটনেসজনিত ইস্যুতে ২০২৩ সালের এপ্রিলের পর আর বাংলাদেশ টেস্ট দলে দেখা যায়নি তামিমকে। সবশেষ ওয়ানডে খেলেছেন সে বছরের সেপ্টেম্বরে। অন্যদিকে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন এই বাঁহাতি ওপেনার।

তবে প্রধান নির্বাচকের কথা ইঙ্গিত পাওয়া গেছে চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ফের আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম ইকবাল। সঙ্গে ফিরতে পারেন সাকিব আল হাসান। তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে তার বোলিং অ্যাকশনের ফলের উপর।

বৈধ বোলিং অ্যাকশনের জন্য সাকিব এখন আর্ন্তজাতিক ক্রিকেটে বোলার হিসেবে নিষিদ্ধ। সেই নিষেধাজ্ঞা কাটিয়ে উঠার জন্য ইংল্যান্ডে বোলিং পরীক্ষা দিয়েছিলেন সাকিব। কিন্তু সেই পরীক্ষায় পাসমার্ক পাননি। তার বোলিং সেই পরীক্ষায়ও অবৈধ বলে ঘোষিত হয়েছে। দ্বিতীয় দফা বোলিংয়ের পরীক্ষা দেন সাকিব ভারতের চেন্নাইয়ে। সেই পরীক্ষার ফল এখনো বিসিবির হাতে এসে পৌছায়নি। চেন্নাইয়ের বোলিং ল্যাবে দেওয়া সেই বোলিং অ্যাকশনের পরীক্ষায় সাকিব যদি পাস করতে ব্যর্থ হন তাহলে লম্বা সময়ের জন্য আর্ন্তজাতিক ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ হতে পারে।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা