হোম > খেলা

সিরিজে টিকে রইল মেয়েরা

স্পোর্টস রিপোর্টার

সিরিজ বাঁচিয়ে রাখতে চাইলে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে জেতার বিকল্প ছিল না বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ নারী দলের জন্য। এমন সমীকরণে লঙ্কানদের বিপক্ষে চার উইকেটের জয় তুলে নিয়েছে বাংলার মেয়েরা। এর আগে কুড়ি ওভারের প্রথম দুই ম্যাচে টানা জয় পায় শ্রীলঙ্কা।

কলম্বোতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১০৯ রানের পুঁজি পায় শ্রীলঙ্কা। সমান ২৪ রান করেন সেনেথমা ও হানসিকা। ১৬ রান আসে নানায়াক্কার ব্যাট থেকে। ১৪ রান করেন গিমহানি। ১৭ রানের বিনিময়ে দুই উইকেট নেন সুবহা।

জবাবে দুই বল বাকি থাকতে জয় নিশ্চিত করে বাংলাদেশ। শেষ ওভারে সফরকারীদের প্রয়োজন ছিল ৭ রান। সে ওভারে দুই চার মারেন আফিয়া আসিমা ইরা। ২৬ রানে অপরাজিত ছিলেন তিনি। সর্বোচ্চ ৩৮ রান করেন ফাহমিদা। ২৪ রানের ইনিংস খেলেন সাদিয়া ইসলাম। শ্রীলঙ্কার হয়ে রাশমিকা ও গিমহানি দুটি করে উইকেট নেন।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা