হোম > খেলা

উদ্বোধনী ম্যাচে শাহিনসের প্রতিপক্ষ বাংলাদেশ ‘এ’

টপ এন্ড টি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক

গতবারের মতো টপ এন্ড টি-টোয়েন্টির আসন্ন আসরেও অংশ নেবে বাংলাদেশ ‘এ’ দল। অস্ট্রেলিয়ার ডারউইনে টুর্নামেন্টটি শুরু হবে আগামী ১৪ আগস্ট। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ‘এ’ দল।

টপ এন্ড টি-টোয়েন্টির গত আসরের ফাইনাল খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। শিরোপা নির্ধারণী ম্যাচে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে হেরে যায় তারা। সে আসরে বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলেছিলেন পেসার রিপন মন্ডল, স্পিনার রাকিবুল হাসান, উইকেটরক্ষক ব্যাটার পারভেজ হোসেন ইমনদের মতো তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা। বাংলাদেশ ‘এ’ দলের মতো টপ এন্ড টি-টোয়েন্টির গত আসরে খেলেছে পাকিস্তান শাহিনস।

এই দুই দল ছাড়াও এশিয়া থেকে টপ এন্ড টি-টোয়েন্টিতে অংশ নেবে নেপাল। টুর্নামেন্টেটির এবারের আসরে অংশ নেবে ১১ দল। এর মধ্যে বাংলাদেশ ‘এ’ দল, পাকিস্তান শাহিনস ও নেপালের নাম নিশ্চিত করেছে আয়োজক নর্দান টেরিটোরি ক্রিকেট।

টপ এন্ড টি-টোয়েন্টিতে ফের বাংলাদেশ ‘এ’ দলের অংশগ্রহণ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘২০২৫ সালের টপ এন্ড টি-টোয়েন্টিতেও আমাদের দল খেলবে। এজন্য আমরা আনন্দিত। এটা আমাদের ক্যালেন্ডারে গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। এই টুর্নামেন্ট অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে মানসম্পন্ন দলের বিপক্ষে আমাদের উদীয়মান খেলোয়াড়রাদের দারুণ অভিজ্ঞতা এনে দেবে। যা আমাদের ক্রিকেটের উন্নয়নে কাজে দেবে।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা