হোম > খেলা

ম্যাচ হারের কারণ জানালেন গিল

স্পোর্টস ডেস্ক

হেডিংলি টেস্টে ইংল্যান্ডকে ৩৭১ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েও জিততে পারেনি ভারত। বেন ডাকেট, জ্যাক ক্রলি, জো রুটদের দারুণ ব্যাটিংয়ে তাদের সঙ্গী হয়েছে ৫ উইকেটের হার। যেটা মেনে নিতে কষ্ট হচ্ছে অতিথিদের অধিনায়ক শুভমান গিলের। তার মতে, ক্যাচ মিস এবং নিচের সারির ব্যাটারদের ব্যর্থতার কারণে হেরেছে দল।

গিল বলেন, ‘ম্যাচটি দারুণ ছিল। আমাদের সামনে জেতার সুযোগ ছিল। কিন্তু ম্যাচে আমরা অনেকগুলো ক্যাচ হাতছাড়া করেছি। লোয়ার অর্ডারে রান আসেনি। এসব কারণে আমাদের হারতে হয়েছে। যদিও দল যেভাবে পারফর্ম করেছে সেজন্য আমি গর্বিত। আমাদের পরিকল্পনা ছিল ৪৩০ রান করে দ্বিতীয় ইনিংস ঘোষণা করার। তবে শেষদিকে আমরা রান করতে পারিনি। তাই আমাদের জন্য পরিস্থিতি কঠিন হয়েছে।’

ইংল্যান্ডের ব্যাটারদের প্রশংসা করতে ভুলেননি গিল, ‘এমন উইকেটে উইকেট নিতে হলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। শেষদিনের প্রথম সেশনেও আমরা ভালো বোলিং করেছি। কিন্তু বল পুরনো হয়ে যাওয়ায় রান আটকানো কঠিন হয়ে যাচ্ছিল। প্রতিপক্ষের ব্যাটাররা দারুণ করেছে। নিজেদের ভুলগুলো শুধরে পরের ম্যাচে নামব। নতুন দল হিসেবে আমাদের অনেক কিছু শেখার আছে। ছেলেদের আরও সময় দিতে হবে।’

পিএসজির শিরোপা অক্ষুণ্ন, আর্সেনালের টাইব্রেকার দুঃখ

টাইব্রেকারে আর্সেনালকে হারিয়ে আবারও চ্যাম্পিয়ন পিএসজি

ব্যাটিং ব্যর্থতায় স্কটল্যান্ডের কাছে বড় হার বাংলাদেশের

টিভি ও অনলাইনে যেভাবে দেখবেন চ্যাম্পিয়নস লিগ ফাইনাল

ব্লান্ডেল-রাচিনের ব্যাটে ইনিংস ব্যবধানে বিধ্বস্ত আয়ারল্যান্ড

সালাহর কাঁধে মিশরের স্বপ্ন, বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা

মালয়েশিয়াকে হারিয়ে দারুণ সূচনা বালকদের, জাপানের কাছে বিধ্বস্ত বালিকারা

রিয়ালের পুনর্জাগরণের দায়িত্ব মরিনহোর কাঁধে, বলছে বিবিসি

ইউরোপের সিংহাসনের লড়াইয়ে আর্সেনাল-পিএসজি

ভারতের বিপক্ষে জয় মানেই বাড়তি আনন্দ, বলছেন শামসুন্নাহার