বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসরে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয়ের দেখা পায় খুলনা টাইগার্স। আজ দুর্বার রাজশাহীকে হারাতে পারলে হ্যাটট্রিক জয়ের স্বাদ পাবে এনামুল হক বিজয় অ্যান্ড কোং।
বিপিএলে আজ দিনের প্রথম ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন খুলনার অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। চিটাগং কিংসকে ৩৭ রানে হারিয়ে বিপিএলের এবারের আসর শুরু করে খুলনা।
দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ২০ রানের জয় তুলে নেয় খুলনা। চার পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে ফ্রাঞ্চাইজিটি। অন্যদিকে রাজশাহীর অবস্থান পাঁচে।
এর আগে চার ম্যাচ মাঠে নেমে মাত্র একটিতে জয়ের মুখ দেখে রাজশাহী। পদ্মা পাড়ের দলটির সংগ্রহ দুই পয়েন্ট। তারাও চাইবে খুলনাকে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয়ের দেখা পেতে।