হোম > খেলা

‘গোল ও ছক্কার ফুলঝুড়ি’ প্রতিপাদ্যে বিকেএসপিতে প্রতিভা অন্বেষণ

আতিকুর রহমান নগরী

বিকেএসপির উদ্যোগে ক্রিকেট ও ফুটবলের জন্য ‘গোল ও ছক্কার ফুলঝুড়ি’ প্রতিপাদ্যে দেশব্যাপী শুরু হতে যাচ্ছে বিশেষ কার্যক্রম।

আজ বুধবার বিকেলে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিকেএসপি কর্তৃপক্ষ এই উদ্যোগের বিষয়টি নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ অক্টোবর ২০২৫ থেকে সমগ্র দেশব্যাপী বিকেএসপি আয়োজিত ক্রিকেট ও ফুটবলের জন্য ‘গোল ও ছক্কার ফুলঝুড়ি’ শীর্ষক একটি প্রতিভা অন্বেষণ কার্যক্রমের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

ঢাকা বিকেএসপিসহ বিকেএসপির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র দিনাজপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম এবং ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে অনূর্ধ্ব-১৬ বছর বয়সী প্রতিভাবান ফুটবল এবং ক্রিকেট খেলোয়াড়দের নিয়ে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে।

দেশের প্রতি বিভাগ থেকে ফুটবল ও ক্রিকেটে ২ জন করে মোট ১৬ জন প্রতিভাবান খেলোয়াড় বাছাই করে আগামী ১ নভেম্বর ঢাকা বিকেএসপিতে চূড়ান্ত বাছাই অনুষ্ঠিত হবে। এ কর্মপরিকল্পনার মূল উদ্দেশ্য হচ্ছে ক্রীড়ামুখী শিশুদের উৎসাহিত করা এবং জাতীয় পর্যায়ের জন্য ভবিষ্যৎ ক্রীড়াবিদ তৈরি করা। আগ্রহী খেলোয়াড়দের (বালক) জন্মসনদ, এক কপি পাসপোর্ট সাইজের ছবি এবং প্রয়োজনীয় ক্রীড়া সামগ্রীসহ আগামী ২৫ অক্টোবর, নিকটস্থ ভেন্যুতে সকাল ৯টা থেকে বিকাল ৪ টার মধ্যে উপস্থিত থাকতে হবে।

বিকেএসপি আয়োজিত এ কর্মসূচীকে সময়োপযোগী পদক্ষেপ উল্লেখ করে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম বলেন, ‘দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা পাওয়ার হিটার ক্রিকেটার ও ফুটবলের জন্য স্ট্রাইকার/ স্কোরার খেলোয়াড়রা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে। এ প্রতিভা অন্বেষণ হতে প্রাপ্ত প্রতিভাবান খেলোয়াড়দের সকল তথ্যাদিসহ ডাটা ব্যাংক তৈরি করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এবং ক্রিকেট বোর্ডকে হস্তান্তর করা হবে। একই সাথে বিকেএসপিতেও পরবর্তীতে বিভিন্ন ক্যাপসুল প্রশিক্ষণের আয়োজন করা করা হবে। ফলে দেশের ক্রিকেট ও ফুটবল জাতীয় দল আরও বেশি সমৃদ্ধ হবে।’

তপুর জোড়া গোলে সান মারিনোর বিপক্ষে জিতল বাংলাদেশ

বৃষ্টির দিনে মুশফিক, তাওহিদ ও শুক্কুরের সেঞ্চুরি, সাকলাইনের ফাইফার

যুদ্ধ আর অনিশ্চয়তা সঙ্গী ইরানের

বিশ্বকাপে নিষিদ্ধ ভুভুজেলা-লেজার

শিকড়ের টানে বিশ্বমঞ্চে ২৮৯ ফুটবলার

ঢাকায় পৌঁছে ফুলেল শুভেচ্ছায় সিক্ত অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা

লর্ডসে পেসারদের দাপট চলছেই

বিশ্বকাপ দেখাবে বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

পেমেন্ট জটিলতায় ম্যাচ বয়কট ব্রাদার্সের, ওয়াকওভার পেল অগ্রণী ব্যাংক

বিশ্বকাপে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে যারা