হোম > খেলা

ফাইনালে আম্পায়ারের দায়িত্বে থাকছেন যারা

চ্যাম্পিয়নস ট্রফি

স্পোর্টস ডেস্ক

গ্রুপ পর্বের পর সেমিফাইনাল পেরিয়ে এবার ফাইনালের অপেক্ষায় চ্যাম্পিয়নস ট্রফি। আসরের সেরা দল বাছাইয়ের পালা। সেই শিরোপা নির্ধারণী ম্যাচের অফিসিয়ালদের তালিকা প্রকাশ করেছে আইসিসি।

অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংউথ ও অস্ট্রেলিয়ার পল রাইফেল। এ নিয়ে আইসিসির টানা তৃতীয় টুর্নামেন্টের ফাইনালে মাঠে থাকবেন ইলিংউথ। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ও ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও ম্যাচ পরিচালনা করে ছিলেন তিনি।

ইলিংউথ-রাইফেল এই দুই অভিজ্ঞ আম্পায়ারের ওপর আস্থা রেখেছে আইসিসি। দুজনই আইসিসি এলিট প্যানেলের সদস্য।

সেমিফাইনালেও মাঠের আম্পায়ার হিসেবে দেখা গেছে ইলিংউথ-রাইফেলকে। দুবাইয়ে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার শেষ চারের ম্যাচে অন-ফিল্ড আম্পায়ার ছিলেন ইলিংউথ। লাহোরে অন্য সেমি-ফাইনালে নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে ফিল্ড আম্পায়ার ছিলেন রাইফেল।

তৃতীয় ও চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন ও শ্রীলঙ্কার কুমার ধর্মাসেনা। ম্যাচ রেফারির দায়িত্বে থাকবেন শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।

আগামী রোববার শিরোপা নির্ধারণী ম্যাচে ভারতকে মোকাবিলা করবে নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩ টায়।

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন

মোসাদ্দেকের ২২০, অমিত-শিবলির সেঞ্চুরি

অল্প পুঁজিতে রোমাঞ্চকর জয়ে সিরিজ ভারতের