হোম > খেলা

নিয়ম ভেঙে শাস্তির মুখে গিল

স্পোর্টস ডেস্ক

দারুণ ব্যাট করে হেডিংলি টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নেন শুভমান গিল। ভারতের পূর্ণ মেয়াদে নেতৃত্বের শুরুটা বোধহয় এর চাইতে ভালো হতে পারতো না তার জন্য। ব্যাট হাতে শতরান তুলে নিলেও নিয়ম ভেঙে শাস্তি পাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেছেন গিল।

হেডিংলি টেস্টের প্রথম দিন শেষে ১২৭ রানে অপরাজিত ছিলেন গিল। এদিন ক্রিজে এসে শুরু থেকেই বেশ সাবলীল ভঙ্গিতে ব্যাট চালিয়েছেন সময়ের অন্যতম সেরা ব্যাটারদের একজন। তবে সবার চোখ আটকে যায় তার মোজার দিকে। হেডিংলি টেস্টের প্রথম দিন কালো রঙের মোজা পরে খেলতে নামেন গিল। যেটা আইসিসির নিয়ম পরিপন্থী।

সবশেষ ২০২৩ সালে পোশাক সংক্রান্ত নীতিমালা হালনাগাদ করে আইসিসি। এই নীতিমালার ১৯.৪৫ ধারা অনুযায়ী, টেস্টে সাদা, ক্রিম ও হালকা ধুসর রঙের মোজা পরতে পারবেন ক্রিকেটাররা। অন্যদিকে সংক্ষিপ্ত ওভারের দুই সংস্করণে (ওয়ানডে ও টি-টোয়েন্টি) এই তিন রঙের পাশাপাশি ট্রাউজারের সঙ্গে মিলিয়ে মোজা পরা যাবে।

কালো মোজা পরায় গিল শাস্তি পাবেন কিনা সেটা নির্ভর করছে ম্যাচ রেফারির ওপর। বিষয়টি বিবেচনায় নিলে লেভেল ওয়ানের অপরাধে দণ্ডিত হবে গিল। সেক্ষেত্রে ম্যাচ ফির ১০ থেকে সর্বোচ্চ ৫০ শতাংশ জরিমানা হতে পারে তার। পাশাপাশি পেতে পারেন ডিমেরিট পয়েন্ট। বেঁচে যাওয়ার রাস্তাও আছে তার সামনে। অনিচ্ছাকৃতভাবে বা দূর্ঘটনাবশত এই কাজ করেছেন- এমন কিছু প্রমাণিত হলে গিল শাস্তি পাবেন না বলেই ধরে নেওয়া যায়।

মালয়েশিয়াকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের ইতিহাস

ঘূর্ণিজাদুতে ত্রিনবাগোকে লণ্ডভণ্ড করে ম্যাচসেরা মিরাজ

ফাইনালে মুখোমুখি রিবাকিনা-সাবালেঙ্কা

এশিয়ান গেমসে অংশ নিতে জাপান পৌঁছাল নারী ফুটবল দল

পাকিস্তানের স্বপ্ন ভেঙে টানা তৃতীয় ফাইনালে শ্রীলঙ্কা

অধিনায়ক জ্যোতি ক্রমশ জ্যোতিহীন, দলও তাই

ফেডারেশন কাপে ড্র আজ

ছোট পর্দায় থাকছে ইংল্যান্ড-পাকিস্তান টেস্টের সঙ্গে ইউরোপিয়ান ফুটবলের উত্তাপ

তবুও হারের দুয়ারে পাকিস্তান

আত্মবিশ্বাস, অভিজ্ঞতা ও অর্জনের টুর্নামেন্ট