হোম > খেলা

মালয়েশিয়া গেল অনূর্ধ্ব-২১ হকি দল

হকি বিশ্বকাপের প্রস্তুতি

স্পোর্টস রিপোর্টার

জুনিয়র হকি বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে বাংলাদেশ। এই বিশ্বকাপের প্রস্তুতি ক্যাম্প অনেক আগেই শুরু করেছে অনূর্ধ্ব-২১ হকি দল। এবার বিদেশের মাটিতেও ঝালিয়ে নেবেন বিশ্বকাপ দলে সুযোগ পাওয়া খেলোয়াড়রা।

এ লক্ষ্যে আজ মালয়েশিয়ার উদ্দেশে বিমান ধরেছে বাংলাদেশ জুনিয়র হকি দল। হকি ফেডারেশনের পক্ষে আগেই জানানো হয়েছিল, মালয়েশিয়ায় গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলে বিশ্বকাপের জন্য তৈরি হবে দল।

জানা যায়, মালয়েশিয়া অনূর্ধ্ব-২১ দলের বিপক্ষে চারটি ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রস্তুতি ম্যাচ খেলে ১ অক্টোবর দেশে ফিরবে দল। আগামী ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ভারতের চেন্নাই ও মাদুরাইয়ে হবে জুনিয়র হকি বিশ্বকাপ।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের