হোম > খেলা

ইসরাইলকে নিষিদ্ধের দাবি ৫০ ক্রীড়াবিদদের

স্পোর্টস ডেস্ক

ফিলিস্তিনে গণহত্যার চালিয়ে যাচ্ছে ইসরাইল। এ জন্য ইহুদি রাষ্ট্রটিকে নিষিদ্ধের দাবি তুলেছেন ৫০ জন ক্রীড়াবিদ। এই তালিকায় সাবেক ও বর্তমান সব ধরনের খেলোয়াড়ই রয়েছেন। উয়েফার টুর্নামেন্ট থেকে ইসরাইলকে নিষিদ্ধের দাবি তুলে খেলোয়াড়দের স্বাক্ষরিত চিঠি পাঠানো হয়েছে উয়েফা কর্তৃপক্ষের কাছে।

সেই চিঠিতে স্বাক্ষর করা খেলোয়াড়দের মধ্যে রয়েছেন ইংল্যান্ডের সাবেক অলরাউন্ডার মঈন আলী, ফরাসি মিডফিল্ডার পল পগবা ও ব্রিটিশ বক্সার জ্যাক চেল্লির মতো জন নন্দিত ক্রীড়াবিদরা।

এই তালিকায় যোগ দিয়েছেন ব্রিটিশ ঘোড়দৌড়ে প্রথম হিজাবধারী জকি খাদিজা মেল্লা, ক্রিস্টাল প্যালেসের মালিয়ান মিডফিল্ডার চিয়েক ডৌকুরে, চেলসির সাবেক মরোক্কান উইঙ্গার হাকিম জিয়েশ, অ্যাস্টন ভিলার ডাচ উইঙ্গার আনোয়ার এল ঘাজি ও লেস্টার সিটির সাবেক কোচ নাইজেল পিয়ার্সন।

ভালভার্দের গোলে স্বস্তির জয় রিয়ালের

তবু শেষ আটের আশা বেঁচে রইল বাংলাদেশের

জার্মানির বিশ্বকাপ দলে চমক রাখছেন নাগেলসম্যান

টিভির পর্দায় এএফসি নারী এশিয়ান কাপের ম্যাচসহ আরও যত খেলা

শিরোপায় চোখ ভারত-নিউজিল্যান্ডের

কেমন হলো পাকিস্তান সিরিজে বাংলাদেশ স্কোয়াড

মোহামেডানের নতুন সভাপতি বরকতউল্লাহ বুলু

মেসি হয়তো পেলের চেয়েও ভালো: ট্রাম্প

টুর্নামেন্ট সেরার দৌড়ে ৮ ক্রিকেটার

৭-০ গোলে হারলেও অসম্মান হতো না : বাটলার