হোম > খেলা

পাকিস্তান দলে ফিরলেন ইমাম

স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এর মাধ্যমে লম্বা সময় পর দলে ফিরলেন ইমাম উল হক। সবশেষ ২০২৩ সালের ডিসেম্বরে পাকিস্তানের হয়ে সাদা পোশাকের ম্যাচ খেলেন এই ওপেনার।

সবশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজের দল থেকে সাতটি পরিবর্তন এনেছে পাকিস্তান। ইমাম ছাড়াও দলে ফিরেছেন মোহাম্মদ আলি ও মোহাম্মদ হুরাইরা।

ইনজুরির কারণে দলে নেই সাইম আইয়ুব ও হাসিবুল্লাহ। দলে নতুন মুখ কাশিফ আলি ও রোহাইল নাজির। ফেরানো হয়েছে সাজিদ খান ও আবরার আহমেদকে। বিশ্রাম দেওয়া হয়েছে মোহাম্মদ আব্বাস, নাসিম শাহ, মির হামজা ও আমের জামালকে। ফর্মহীনতায় বাদ পড়েছেন আব্দুল্লাহ শফিক।

পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, বাবর আজম, আবরার আহমেদ, কামরান গোলাম, ইমাম উল হক, মোহাম্মদ আলি, মোহাম্মদ হুরাইরা, সালমান আলি আগা, কাশিফ আলি, খুররম শেহজাদ, মোহাম্মদ রিজওয়ান, নোমান আলি, রোহাইল নাজির ও সাজিদ খান।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা