হোম > খেলা

এমন ভুল ১২ বছরের বাচ্চারাও করে না: আকবর

স্পোর্টস রিপোর্টার

রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনালে ভারতকে হারিয়ে ফাইনালে যায় বাংলাদেশ ‘এ’ দল। তবে ওই ম্যাচে দৃষ্টিকটু এক থ্রোর কারণে সমালোচনার মুখে পড়েন অধিনায়ক আকবর আলী। দেশে ফিরে গতকাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, এই ভুল অনূর্ধ্ব ১২ দলের বাচ্চারাও করে না।

দেশে ফিরে আকবর বলেন, ‘আসলে ওই মুহূর্তে কী হয়েছে আমি নিজেও জানি না, ওটা কেন করেছি এটার আসলে কোনো ব্যাখ্যাও নেই আমার কাছে। ওটা জাস্ট হয়ে গিয়েছে। বাট অবশ্যই যেই ভুলটা আমি করেছি ওটা মানে একদম আমি বলব যে অনূর্ধ্ব-১২ এর বাচ্চাদেরও ভুল না।’

তিনি আরও যোগ করেন, ‘তো আসলে আমি এটাই বললাম যে এটার কোনো ব্যাখ্যা নেই আসলে আমার কাছে। তো আমার কাছে মনে হয়েছে যে আমি একটা ভুল করেছি এবং সরি বলেছিলাম ম্যাচ শেষে সবাইকে।’

ট্রফি জিততে না পারলেও পুরো টুর্নামন্টে নিজেদের সফল দাবি করছেন আকবর। তার কথায়, ‘আমরক আলহামদুলিল্লাহ বেশিরভাগ পার্টেই ভালো ক্রিকেট খেলেছি গ্রুপ হিসেবে। বেশ কিছু উল্লেখযোগ্য পারফরম্যান্স ছিল যেটা আমরা সবাই জানি। তো আমি বলব যে ভালো একটা টুর্নামেন্ট ছিল।’

‘যদি ফাইনালটা আমরা জিততে পারতাম আর কোনো কোনো ম্যাচে আরও কোনো কোনো ভুল কম করতাম তাহলে হয়তোবা আমি বলতাম যে একদম আমরা পারফেক্ট টুর্নামেন্ট খেলে ফিরেছি।’

গোল উৎসবে নিউজিল্যান্ডকে উড়িয়ে নকআউটে বেলজিয়াম

শেষ ৩২-এর টিকিট পেল আরও পাঁচ দল, বিদায় উরুগুয়ে ও সৌদি আরবের

জর্ডানের বিপক্ষে বিশ্রামে মেসি

বিশ্বকাপ অভিষেকেই ইতিহাস, নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে

গোলবন্যায় ইরাককে উড়িয়ে নকআউটের স্বপ্ন জিইয়ে রাখল সেনেগাল

দেম্বেলে ঝড়ে বিধ্বস্ত নরওয়ে, গ্রুপসেরা হয়েই নকআউটে ফ্রান্স

বিশ্বকাপের ডাগআউটেও ‘আর্জেন্টাইন রাজত্ব’

কেপ ভার্দের ইতিহাস বনাম সৌদির অস্তিত্বের লড়াই

খেলোয়াড়দের সঙ্গে একমত নন, কৌশলেই ভুল দেখছেন নাগেলসমান

ভাগ্য নির্ধারণী ম্যাচে স্পেনের সামনে উরুগুয়ে