হোম > খেলা

আমাদের মানসম্পন্ন খেলোয়াড়ের অভাব

তাসকিনের স্বীকারোক্তি

স্পোর্টস রিপোর্টার

বিপিএলের ১১তম আসরে বাইরের বিভিন্ন আলোচনা সমালোচনার মতো মাঠের পারফরম্যান্সও ভালো যাচ্ছে না দুর্বার রাজশাহীর। টানা হারে প্লে অফের দৌঁড়ে অনেকটাই পিছিয়ে পড়েছে। রাজশাহীর নতুন অধিনায়ক তাসকিন আহমেদ জানিয়েছেন, অন্যান্য দলের তুলনায় মানসম্পন্ন খেলোয়াড় কম থাকার কারণে ভুগতে হচ্ছে তাদের।

সবশেষ ম্যাচে সোমবার (২০ জানুয়ারি) চিটাগং কিংসের কাছে ১১১ রানের বিশাল ব্যবধানে হেরেছে রাজশাহী। নয় ম্যাচ শেষে তিন জয়ে টেবিলের পাঁচে অবস্থান করছে ফ্রাঞ্চাইজিটি। সেরা চারের দৌঁড়ে টিকে থাকার জন্য গ্রুপ পর্বে নিজেদের বাকি তিন ম্যাচে জিততে হবে রাজশাহীকে। সেই সঙ্গে টেবিলের চারে থাকা খুলনার অমঙ্গল কামনা করতে হবে।

চিটাগংয়ের কাছে হারের পর তাসকিন বলেন, ‘আমি কোনো খেলোয়াড়কে খাটো করতে চাই না। অন্যান্য দলের তুলনায় আমরা কিছুটা দুর্বল। আমাদের মানসম্পন্ন খেলোয়াড়ের অভাব আছে। দেশি খেলোয়াড়দের মধ্যে তিন-চারজন ভালো আছে। বিদেশিদের মধ্যে হারিস ও বার্ল ছাড়া আর তেমন কোনো বড় নাম নেই। দল গঠন করতে গিয়ে আসলে শুরুতেই ভুল হয়েছে। একই সঙ্গে দুই তিনটা লিগ চলায় ভালো খেলোয়াড় পাওয়া যায়নি।’

৬৬ ম্যাচের সিঙ্গেল লিগের ঢাকা প্রিমিয়ার ক্রিকেট

আত্মবিশ্বাসী বাংলাদেশ, কিউইদের প্রত্যাবর্তনের আশা

বিশ্বকাপের আক্ষেপ পেছনে ফেলে সিরিজ জয়ে চোখ শামীমের

নিজের ক্লাবকে উন্নতির প্রতিশ্রুতি মেসির

দেশজুড়ে প্রতিভা খোঁজার মহাযজ্ঞ ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ শুরু কাল

বার্নাব্যুতে ‘স্পেশাল ওয়ান’-এর প্রত্যাবর্তন? নীরবতায় রহস্য বাড়ালেন মরিনহো

যেভাবে বাস্তবায়ন হবে নতুন কুঁড়ি স্পোর্টস

শেষ বাঁশির আভাস দিলেন রোনালদো, বিদায় সন্নিকটে

ফিফা কংগ্রেসে ইসরায়েল ইস্যুতে ক্ষোভ প্রকাশ ফিলিস্তিনের

নতুন কুঁড়ি স্পোর্টস কী?