হোম > খেলা

আন্তর্জাতিক স্কোয়াশে ইয়াসিন চ্যাম্পিয়ন

স্পোর্টস রিপোর্টার

ঢাকা সেনানিবাসের আর্মি স্কোয়াশ কমপ্লেক্সে বর্ণিল সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হলো প্রথম সেনাপ্রধান আন্তর্জাতিক স্কোয়াশ-২০২৬। ৯ দেশের ২৪ খেলোয়াড় অংশ নেওয়া এ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন মিসরের ইয়াসিন সোডি। ফাইনালে মালয়েশিয়ার ডুনকান লিকে হারিয়ে শিরোপা জিতেছেন বিশ্বের ৮৫তম অবস্থানে থাকা এই খেলোয়াড়। এ প্রতিযোগিতায় বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে সেরা পারফরম্যান্স করেছেন আমিনুল ইসলাম।

স্কোয়াশ ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল হাসান-উজ-জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীপ্রধান জেনারল ওয়াকার-উজ-জামান। বাংলাদেশে স্কোয়াশ খেলার উন্নয়নে সেনাবাহিনী ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন একসঙ্গে কাজ করবে। শেষ হওয়া আন্তর্জাতিক প্রতিযোগিতাটি বাংলাদেশে স্কোয়াশ খেলার অগ্রগতিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন মৃতপ্রায় খেলাটিকে পুনর্জন্ম দেওয়ার পাশাপাশি পরিচিতি, প্রচার ও প্রসার ঘটাচ্ছে। এজন্য তারা প্রশংসার দাবিদার।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা