হোম > খেলা

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দিয়ে ফিরছেন স্টোকস

স্পোর্টস ডেস্ক

চলতি মাসে নিজেদের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে একটি চারদিনের টেস্ট খেলবে ইংল্যান্ড। সে ম্যাচটির জন্য শুক্রবার (২ মে) ১৩ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সে দলের অধিনায়ক হিসেবে রাখা হয়েছে বেন স্টোকসকে।

সবশেষ গত ডিসেম্বরে নিউজল্যান্ড সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পান স্টোকস। সুস্থ হওয়ার জন্য অস্ত্রোপচার করাতে হয়েছে তারকা অলরাউন্ডারকে। এরপর থেকেই পুনর্বাসনের মধ্য দিয়ে যাচ্ছেন। এবার জিম্বাবুয়ের বিপক্ষে সাদা পোশাকের ম্যাচটি খেলার জন্য সবুজ সংকেত পেলেন স্টোকস।

ইংল্যান্ডের ঘোষিত ১৩ সদস্যের দলে অনভিষিক্ত ক্রিকেটার দুজন। এরা হলেন স্যাম কুক ও জর্ডান কক্স। এছাড়া ২০২৩ সালের অ্যাশেজ সিরিজের পর প্রথমবার দলে ফিরেছেন জশ টাং।

প্রায় ২১ বছর পর ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছে জিম্বাবুয়ে। আফ্রিকার দলটির বিপক্ষে আসন্ন ম্যাচটি দিয়ে গ্রীষ্মকালীন মৌসুম শুরু করবে ইংল্যান্ড। এরপর ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংলিশরা।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র চারদিনের টেস্টের জন্য ইংল্যান্ড দল: বেন স্টোকস (অধিনায়ক), বেন ডাকেট, জ্যাক ক্রলি, জশ টাং, ম্যাথু পটস, শোয়েব বাশির, গাস অ্যাটকিনসন, স্যাম কুক, জর্ডান কক্স, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক ও জেমি স্মিথ।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা