হোম > খেলা

নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ স্কোয়াড ঘোষণা

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দল। ছবি: বিসিবি

আগামী ১৮ জানুয়ারি থেকে নেপালের কাঠমান্ডুতে শুরু হবে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাই পর্ব। এ টুর্নামেন্ট খেলতে আগামী ১২ জানুয়ারি নেপালের উদ্দেশে উড়াল দেবে লাল-সবুজ প্রতিনিধিরা। এ টুর্নামেন্ট সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই স্কোয়াডে নতুন মুখ শুধু জুয়াইরিয়া ফেরদৌস। এছাড়া কাঙ্ক্ষিত সব ক্রিকেটারই আছেন স্কোয়াডে।

যথারীতি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন নিগার সুলতানা জ্যোতি। এছাড়া ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন সহ-অধিনায়ক নাহিদা আক্তার। ১৫ সদস্যের স্কোয়াডের বাইরে পাঁচজনকে রাখা হয়েছে স্ট্যান্ডবাই হিসেবে।

বাংলাদেশ নারী দলের স্কোয়াড : নিগার সুলতানা জ্যোতি, নাহিদা আক্তার, সোবহানা মোস্তারি, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, রিতু মনি, ফাহিমা খাতুন, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও সুলতানা খাতুন।

স্ট্যান্ডবাই : শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন, শরিফা খাতুন, ফাতেমা জাহান সোনিয়া, হাবিবা ইসলাম পিংকি।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা