হোম > খেলা

প্রশাসকদের দায়িত্ব টেস্ট বাঁচিয়ে রাখা, শুধু থলে ভরা নয় : অর্জুনা রানাতুঙ্গা

দ্বি-স্তর টেস্ট বিতর্ক

স্পোর্টস ডেস্ক

অর্জুনা রানাতুঙ্গা

দ্বি-স্তরের টেস্ট চালু করতে চাচ্ছে ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া। এমনটা মানতে পারছেন না ক্রিকেট বিশ্লেষক থেকে সাবেক ক্রিকেটাররা। ক্লাইভ লয়েড ও গ্রায়েম স্মিথের সঙ্গে তিন মোড়লের নতুন টেস্ট চ্যাম্পিয়নশিপের পরিকল্পনার সমালোচনা মুখর হয়েছেন অর্জুনা রানাতুঙ্গাও। শ্রীলঙ্কা বিশ্বকাপ জয়ী এ ক্যাপ্টেন বলছেন, টেস্টের মান না বাড়িয়ে অর্থকেই বড় করে দেখে নির্লজ্জের মতো প্রস্তাব করেছে ‘বিগ থ্রি’। টেলিকম এশিয়া স্পোর্টকে রানাতুঙ্গা এ নিয়ে বলেন, ‘অর্থনীতির ব্যাপারটা আমি বুঝি। এমন কিছু হলে ওই তিন বোর্ডের কোষাগার ফুলেফেঁপে উঠবে ঠিকই, কিন্তু খেলাধুলা তো শুধু পাউন্ড, ডলার আর রুপির বিষয় নয়। প্রশাসকদের দায়িত্ব খেলাটিকে পরিচর্যা করে বাঁচিয়ে রাখা, শুধু নিজেদের থলে ভরা নয়।’

শক্তিশালী টিমগুলো কেবল নিজেদের মধ্যে খেললেই ক্রিকেট উপভোগ্য হয়, এমন ধারণা ছেড়ে ফেলতে বলেছেন রানাতুঙ্গা। গত বছর অস্ট্রেলিয়া সফরে শামার জোসেফের দুর্দান্ত পারফরম্যান্সের স্মৃতিচারণ করে এ লঙ্কান লিজেন্ড বলেন, ‘গ্যাবায় অস্ট্রেলিয়াকে হারানোটা মোটেও সহজ কাজ নয়। কিন্তু এই ছেলেটা (জোসেফ) অসাধারণ খেলেছে। আমি নিশ্চিত অস্ট্রেলিয়ার সমর্থকেরাও প্রশংসা করেছে তরুণ এই প্রতিভার। আপনি অন্য দেশগুলোকে বাদ দিয়ে কেন এমন খেলোয়াড়দের বঞ্চিত করবেন?’

ক্রিকেটের সবচেয়ে মর্যাদাকর এ সংস্করণকে বাঁচিয়ে রাখতে আগ্রণী ভূমিকা রাখতে হবে ভারতকেই। ডালমিয়া-দুঙ্গারপুর-পাওয়ার-মনোহরদের মতো জয় শাহ-রজার বিনিদের বৃহৎ পরিসরে ভাবতে বললেন রানাতুঙ্গা, ‘ক্রিকেট বিশ্বকে এই পর্যায়ে আনতে ভারত সব সময় অগ্রণী ভূমিকা রেখেছে। জগমোহন ডালমিয়া, রাজ সিং দুঙ্গারপুর, শারদ পাওয়ার ও শশাঙ্ক মনোহরদের মনে ভারতের স্বার্থটা সবার ওপরে থাকলেও তারা বৃহৎ পরিসরে ভাবতে পারতেন। এখনো ভারতের কাছ থেকে তেমন কিছুই প্রত্যাশা করি, এখনকার মতো স্বার্থবাদী কিছু নয়।’

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা