হোম > খেলা

প্রীতি ম্যাচে উপদেষ্টাদের জয়

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) আয়োজনে আজ জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে উপদেষ্টা ও কূটনৈতিকদের মধ্যকার একটি প্রীতি ফুটবল ম্যাচ। বিকেল ৫টায় শুরু হওয়া এ ম্যাচে শেষ হাসি হাসলেন উপদেষ্টারা। আত্মঘাতী গোলে তারা ১-০ গোলে হারিয়ে দেন কূটনৈতিকদের সমন্বয়ে গড়া দলকে।

উপদেষ্টাদের সমন্বয়ে গড়া দলের হয়ে খেলতে দেখা যায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বাফুফে সভাপতি তাবিথ আউয়ালদের। দুই দলে ৯ জন করে খেলোয়াড় লড়াইয়ে নামেন। আধ ঘণ্টার এই ম্যাচ ঘিরে জাতীয় স্টেডিয়ামে উৎসবের আমেজ ছড়ায়। স্টেডিয়ামে জায়ান্ট স্ক্রিনেও দেখানো হয় ম্যাচটি। এ ম্যাচের সময় স্টেডিয়ামে সরকারি কর্মকর্তা ও বাফুফের কর্তারা উপস্থিত ছিলেন।

গাকপো-ব্রোবের জোড়ায় নেদারল্যান্ডসের বড় জয়

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের রেকর্ড

নক-আউটে মেক্সিকো-যুক্তরাষ্ট্র, হাইতি-তুরস্কের বিদায়

রেকর্ডধারী সুকুরের ধারেকাছেও নেই গালারজার দ্রুততম গোল

খেলাধুলার সঙ্গে লেখাপড়া-সংস্কৃতি চর্চাতেও পারদর্শী হতে হবে : প্রধানমন্ত্রী

৬৫ হাজারের বেশি স্কুলের অংশগ্রহণে শেষ হলো প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্ট : মাহদী আমিন

মেসির ফাউল নিয়ে ফিফার কাছে আলজেরিয়ার অভিযোগ

অস্ট্রিয়া ম্যাচে নেই মন্তিয়েল, দুশ্চিন্তায় স্কালোনি

গ্রুপসেরা হওয়ার লক্ষ্য আনচেলত্তির

ঘুরে দাঁড়াতে মরিয়া কুরাসাও, সামনে ইকুয়েডর