হোম > খেলা

ভাইটালিটি ব্লাস্টে জিতল ল্যাঙ্কাশায়ার-ডারহাম

স্পোর্টস ডেস্ক

কিটন জেনিংস

ভাইটালিটি ব্লাস্টে শনিবার (৩১ মে) দিবাগত রাতে নটিংহামশায়ারকে ৪৭ রানে হারিয়েছে ল্যাঙ্কাশায়ার। অপর ম্যাচে বার্মিংহাম বিয়ারসকে তিন উইকেটে হারিয়েছে ডারহাম।

কিটন জেনিংস ও লুক ওয়েলসের সেঞ্চুরি ছোঁয়া ইনিংসে ভর দিয়ে নটিংহামশায়ারের বিপক্ষে ২১৬ রান জড়ো করে ল্যাঙ্কাশায়ার। জেনিংসের ব্যাট থেকে আসে ৯৫ রান। ওয়েলসের অবদান ৮৭ রান। জবাব দিতে নেমে ১৬৯ রানে অলআউট হয় নটিংহামশায়ার।

ডারহামের সামনে অবশ্য বড় লক্ষ্য দিতে পারেনি বার্মিংহাম। আগে ব্যাট করে ১৪৩ রানের পুঁজি পায় তারা। জবাবে সাত উইকেট হারিয়ে জয় তুলে নেয় ডারহাম।

সংক্ষিপ্ত স্কোর:

ল্যাঙ্কাশায়ার বনাম ডারহাম:

ল্যাঙ্কাশায়ার: ২১৬/৩ (২০ ওভার); জেনিংস ৯৫, ওয়েলস ৮৭; লিয়াম ১/২১

নটিংহামশায়ার: ১৬৯/১০ (১৯.১ ওভার); হেনরিকস ৬০, মোরস ২৪; বার্নার্ড ৩/২৩

ফল: ল্যাঙ্কাশায়ার ৪৭ রানে জয়ী।

ডারহাম বনাম বার্মিংহাম:

বার্মিংহাম: ১৪৩/১০ (২০ ওভার); হেইন ৪৫, বার্নার্ড ২৩; নিশাম ৩/৩৪

ডারহাম: ১৪৭/৭ (১৭.১ ওভার); রবিনসন ৪৫, ক্লার্ক ৪০; ব্রিগস ২/২৩

ফল: ডারহাম তিন উইকেটে জয়ী।

উশুতে পদক নিশ্চিত করলেন জিন্নাত

জাপানের কাছে হেরে থামল বাংলাদেশের জয়ের ধারা

এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, রুমানার কণ্ঠে আক্ষেপ

মাঠের বাইরের ঘটনাকে দায় দিচ্ছেন কোচ ইমরান

পাকিস্তানের কাছে হেরে শূন্য হাতে বিদায় বাংলাদেশের

ছোট পর্দায় এশিয়ান গেমসের সঙ্গে থাকছে ইংল্যান্ড-শ্রীলঙ্কার প্রথম ওয়ানডে

কাবাডি ও ক্রিকেটে পদক জয়ের দিন আজ

ব্রোঞ্জের লড়াইয়ে প্রতিপক্ষ পাকিস্তান

জয়শূন্য, গোলশূন্য ফুটবল দল

নারী টেবিল টেনিসে উত্তর কোরিয়ার কাছে হারল বাংলাদেশ