হোম > খেলা

উত্তাপ, বিতর্ক, উন্মাদনার মহারণে মুখোমুখি ভারত-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপের আগে দুই দেশের দ্বন্দ্ব শুরু। সেই দ্বন্দ্ব মাঠের বাইরের আঙিনা ছুঁয়ে চলতি এশিয়া কাপে কাঁপিয়ে গেল মাঠের ভেতরও। ভারত-পাকিস্তান ম্যাচ উত্তাপ ছড়াচ্ছে প্রত্যাশার চেয়েও বেশি। টস কাণ্ড, হ্যান্ডশেক বিতর্ক, ম্যাচ রেফারির বিরুদ্ধে অভিযোগ, পাকিস্তানের খেলতে অস্বীকৃতির পর ফের মুখোমুখি কাশ্মীর সীমান্তের এপার-ওপার। সুপার ফোরের ম্যাচে বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামবে সূর্যকুমার যাদব ও সালমান আলী আগার দল।

গ্রুপ পর্বের লড়াইয়ে ‘এ’ গ্রুপ থেকে তিন ম্যাচ জিতে ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়ে সুপার ফোরে পা রেখেছে ভারত। এই পথে তারা পাকিস্তানকে হারিয়েছে ৭ উইকেটের বড় ব্যবধানে। অন্যদিকে, তিন ম্যাচের দুটি জিতে একই গ্রুপের রানার্সআপ দল হিসেবে সেরা চারে উত্তীর্ণ হয়েছে পাকিস্তান। দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলকে ফের মুখোমুখি করিয়ে দিয়েছে রবিন লিগ রাউন্ড পদ্ধতি। দর্শকরা ফের সাক্ষী হতে যাচ্ছেন আরেকটি মহারণের। এই ম্যাচে রেফারি হিসেবে থাকছেন প্রথম ম্যাচে টস কাণ্ডে বিতর্কিত অ্যান্ডি পাইক্রফট। তাতে উন্মাদনার ঝাঁজ বেড়েছে আরো কয়েকগুণ।

মাঠের লড়াইয়ে ভারতকেই এগিয়ে রাখতে হচ্ছে। এবারের আসরে দুর্দান্ত গতিতে ছুটছে সূর্যকুমারের দল। টানা তিন ম্যাচ জয়ে বেশ চাঙা হয়েই পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে তারা। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে সময়ের সেরা ফর্মে আছে তারা। ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনেও সেটাই জানালেন সূর্যকুমার, ‘দ্বৈরথের কথা বললে, জানি না কীসের কথা বলছেন। আমার কেবল মাঠে যাওয়ার পর মনে হয় স্টেডিয়াম ভরা আছে। তখন সবাইকে বলি চলো ভাই, বিনোদনের সময় চলে এসেছে, এতগুলো মানুষ এসেছে, সবাইকে বিনোদন দিতে হবে। চলো ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলি।’

এদিকে, পাকিস্তানও নিজেদের শেষ ম্যাচ জিতেছে। তবে তাদের তৃপ্ত হওয়ার উপায় নেই। এখনো দুশ্চিন্তার নাম ব্যাটিং। অনভিজ্ঞ ও তরুণ ব্যাটিং লাইনআপের ব্যর্থতার ভিড়ে প্রতি ম্যাচেই দলকে টেনে নিচ্ছেন অভিজ্ঞ ফখর জামান। তার সঙ্গে হাত মেলাচ্ছেন শাহিন আফ্রিদি। ভারতের বিপক্ষে প্রতিশোধের ম্যাচে ব্যাটিং লাইন জ্বলে না উঠলে জেতা কঠিন হয়ে যাবে সালমানের দলের জন্য। তবে প্রস্তুত আছেন জানিয়ে সালমান বলেন, ‘চ্যালেঞ্জ নেওয়ার জন্য আমরা প্রস্তুত। ভালো ক্রিকেট খেলতে চাই। যদি গত কয়েক মাসের মতো ভালো ক্রিকেট খেলতে পারি তাহলে জয় সম্ভব।’

ভারত-পাকিস্তান মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ভারত। টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুই দল ম্যাচ খেলেছে ১৪টি। তাতে ভারতের জয় ১০ ম্যাচে। পাকিস্তানের জয় তিন ম্যাচে। এক ম্যাচ হয়েছে টাই। দুই দলের মধ্যে হওয়া শেষ পাঁচটি ম্যাচও জিতেছে ভারত। এবার দেখার বিষয়, লড়াই আগের মতো পানসে হয় নাকি উত্তাপ ছড়ায়।

‘দুঃখিত বাংলাদেশ’, পাকিস্তানের কাছে হারের পর শ্রাবণের আবেগঘন পোস্ট

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা