হোম > খেলা

দেশে ফিরেছে ট্রফিজয়ী বাংলাদেশ দল

স্পোর্টস রিপোর্টার

পূর্ণাঙ্গ সিরিজে টেস্ট ও ওয়ানডে সিরিজ বাংলাদেশ দলের জেতা হয়নি। তবে টি-টোয়েন্টিতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে আজ দুপুরে ঢাকায় ফিরেছে বাংলাদেশ দল। তবে দলের সঙ্গে ফেরেননি শেখ মাহেদি ও শামীম পাটোয়ারী। আগামীকাল তারা দেশে ফিরবেন।

আজ দুপুরে ঢাকায় ফেরেন টি-টোয়েন্টি সিরিজজয়ী দলের সদস্যরা। তবে দেশে ফিরলেও এখনই ছুটি পাচ্ছেন না তারা। আগামী ২০ জুলাই থেকে শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে আগামীকাল থেকে প্রস্তুতি শুরু করে লিটন দাসের দল।

আজ বিমানবন্দর থেকে সরাসরি টিম হোটেলে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল থেকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন