হোম > খেলা

পিএসজি-চেলসির হয়ে বায়ার্নের প্রতিশোধ

স্পোর্টস ডেস্ক

দারুণ সময় পার করছিল ল্যাটিন আমেরিকান ক্লাবগুলো। ক্লাব বিশ্বকাপে নিজেদের প্রথম নয় ম্যাচ অপরাজিত ছিল তারা। দক্ষিণ আমেরিকান ক্লাবগুলোর দাপটের কাছে হারের লজ্জা পেতে হয়েছে প্যারিস সেন্ট জার্মেইন (পিএসজি) ও চেলসির মতো ইউরোপ সেরাদের। এই দুই জায়ান্টের মতো অবশ্য অঘটনের স্বীকার হতে হয়নি বায়ার্ন মিউনিখকে।

বরং দক্ষিণ আমেরিকান ক্লাবগুলোর কাছে পিএসজি ও চেলসির হারের প্রতিশোধ নিয়েছে বায়ার্ন।‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সকে ২-১ গোলে হারিয়েছে তারা। এই জয়ে এক ম্যাচ হাতে রেখেই রাউন্ড অব সিক্সটিনে জায়গা করে নিয়েছে জার্মানির শীর্ষ ক্লাবটি।

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে ম্যাচের ১৮ মিনিটে এগিয়ে যায় বায়ার্ন। ডি বক্সে বল ক্লিয়ার করতে ব্যর্থ হয় বোকার ফুটবলাররা। সুযোগ পেয়ে বা পায়ের শটে জালে জড়ান বায়ার্নের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। ৬৬ মিনিটে সমতা টানে বোকা। একক প্রচেষ্টায় বায়ার্নের জাল কাঁপান মিগুয়েল মেরেনটিয়েল।

সমতা ধরে রেখে ম্যাচ শেষ করতে পারেনি বোকা। নির্ধারিত সময়ের ছয় মিনিট আগে বাভারিয়ান জায়ান্টদের হয়ে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন মাইকেল ওলিস। কেইনের পাস থেকে নিখুঁত শটে ঠিকানা খুঁজে নেন এই ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার কাম উইঙ্গার।

গ্রুপের শীর্ষে আছে বায়ার্ন। দুই ম্যাচে বুন্দেসলিগা জায়ান্টদের অর্জন ছয় পয়েন্ট। সমান ম্যাচে এক পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে বোকা। চার পয়েন্ট পাওয়া বেনফিকার আছে দুইয়ে। অকল্যান্ডের অবস্থান সবার নিচে। কোনো পয়েন্ট পায়নি তারা।

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন