হোম > খেলা

ফুটসালে বাংলাদেশের হার

স্পোর্টস রিপোর্টার

মালয়েশিয়ায় চলমান প্রথমবারের মতো এশিয়ান কাপ ফুটসাল বাছাই পর্বে অংশ নিয়ে অভিজ্ঞতাটা সুখকর হলো না বাংলাদেশের। বাছাইয়ের শুরুর মতো শেষ ম্যাচেও হারল বাংলাদেশ। গতকাল সংযুক্ত আরব আমিরাতের কাছে ৮-২ গোলে হেরেছে রাহবাররা।

গ্রুপ পর্বে তিন ম্যাচ খেলে তৃতীয় হারের স্বাদ পেল তারা। মালয়েশিয়ায় ‘জি’ গ্রুপে রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়ন ইরানের কাছে ১২-০ গোলে হেরে বাছাই পর্বে যাত্রা করে বাংলাদেশ। এরপর মালয়েশিয়ার কাছে ৭-১ গোলে হারে তারা।

অভিজ্ঞতা অর্জনের এ প্রতিযোগিতায় রেকর্ড গড়েছেন ফায়েদ আজিম। মালয়েশিয়ার বিপক্ষে গোল করেন তিনি। ফলে আন্তর্জাতিক ফুটসালে বাংলাদেশের প্রথম গোলদাতা বনে গেলেন আজিম। আর আমিরাতের বিপক্ষে জোড়া গোল করেন ইন্তিসার মোস্তফা চৌধুরী।

তিন গোল করার বিপরীতে ২৭টি হজম করে করল বাংলাদেশ। ইরানি কোচ সাইদ খোদারাহমির অধীনে সফলতা পেল না লাল-সবুজ জার্সিধারীরা।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের