হোম > খেলা

দুই গোলে পিছিয়ে বিরতিতে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

নারী এশিয়ান কাপে শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে প্রথমার্ধে লড়াই করেও পিছিয়ে পড়েছে বাংলাদেশ। নির্ধারিত ৪৫ মিনিট পর্যন্ত গোলশূন্য থাকলেও ইনজুরি সময়ের দুই গোলে ২–০ ব্যবধানে পিছিয়ে পড়ে বিরতিতে গেছেন ঋতুপর্ণা চাকমারা।

র‌্যাংকিংয়ের দিক থেকে দুই দলের ব্যবধান বিশাল। ফিফা র‌্যাংকিংয়ে উত্তর কোরিয়া রয়েছে সপ্তম স্থানে, আর বাংলাদেশের অবস্থান ১১২তম। তবে সেই ব্যবধান শুরুতে মাঠে তেমন বোঝা যায়নি। প্রথমার্ধে বেশ সংগঠিত ফুটবল খেলেছিল বাংলাদেশ।

ম্যাচে উত্তর কোরিয়া মোট পাঁচবার বল জালে পাঠালেও তার মধ্যে তিনটি গোল বাতিল হয়। ভিএআর প্রযুক্তির কারণে এসব সিদ্ধান্ত বাংলাদেশের পক্ষে যায়। ১৪ মিনিটে হ্যান্ডবলের কারণে উত্তর কোরিয়ার একটি গোল বাতিল হয়। পরে বাংলাদেশের গোলরক্ষক মিলি আক্তার বল ধরার সময় ফাউলের অভিযোগ ওঠায় আরেকটি গোলও ভিএআরে বাতিল হয়। কিছুক্ষণ পর সহকারী রেফারির অফসাইডের সিদ্ধান্তও ভিএআরে বহাল থাকায় তৃতীয় গোলটিও বাতিল।

তবে শেষদিকে বাংলাদেশের রক্ষণভাগে কিছুটা অস্থিরতা দেখা দেয়। ইনজুরি সময়ের প্রথম মিনিটে বক্সের ভেতরে ফাউলের দরুণ পেনাল্টি পায় উত্তর কোরিয়া। স্পট-কিক থেকে গোল করে তারা এগিয়ে যায়। দুই মিনিট পর আবার রক্ষণভাগের ভুলে ব্যবধান দ্বিগুণ করে কোরিয়ানরা।

আক্রমণভাগে অবশ্য খুব বেশি সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ। প্রতিপক্ষের কড়া নজরে ছিলেন ঋতুপর্ণা চাকমা। এরপরও বল পেলে কয়েকবার আক্রমণের চেষ্টা করেছেন তিনি। প্রথমার্ধেই তিনটি পরিবর্তন আনে বাংলাদেশ। বদলি হিসেবে মাঠে নামেন আনিকা, স্বপ্না ও উমেহেলা। একাদশে থাকা তহুরা ও আইরিন অবশ্য বিরতির আগেই মাঠ ছাড়তে বাধ্য হন।

উত্তর কোরিয়ার কাছে ৫-০ গোলে হারল বাংলাদেশ

ব্রাজিল দলে নেইমারের ফেরার দারুণ সুযোগ

টিভির পর্দায় বাংলাদেশ-উত্তর কোরিয়ার নারীদের ম্যাচসহ আরও যত খেলা

ইংল্যান্ডের হৃদয় ভেঙে ফাইনালে ভারত

মেসির জন্য মেক্সিকান শিল্পীর বিশেষ উপহার

অ্যালেনের রেকর্ডের ফুলঝুরি এবং সেঞ্চুরির রহস্য

স্বাধীনতা পদক পাচ্ছেন টেবিল টেনিসের কিংবদন্তী জোবেরা রহমান লিনু

নেতৃত্ব হারালেন রশিদ

দুই ভাগে ঢাকায় আসছে পাকিস্তান

ফেভারিট কোরিয়ার সামনে লড়াকু বাংলাদেশ