হোম > খেলা

পাকিস্তানের সামনে লক্ষ্য ১৭৬

স্পোর্টস রিপোর্টার

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান। ম্যাচে আগে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৫ রান তুলেছে ভারত। জিততে হলে পাকিস্তানকে করতে হবে ১৭৬।

ব্যাট করতে নেমে শুরুতেই ফিরে যান অভিষেক শর্মা। পাকিস্তানেরঅধিনায়ক সালমান আগার অফ স্পিনে ওভারের শেষ বলে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হয়েছেন অভিষেক (০)। এই ওভারে মাত্র ১ রান দিয়েছেন সালমান। তিনে নামেন তিলক বর্মা।

ইনিংসের দ্বিতীয় ওভারে শাহিন এসে বোলিংয়ে ভালো করতে পারলেন না। ১৫ রান দিয়েছেন এ ওভারে। ইশান তাকে একটি ছক্কা ও চার মারেন। তিলক একটি চার মারেন। এরপর শাহিনকে সরিয়ে এ প্রান্ত থেকে স্পিনার সাইম আইয়ুবকে বোলিংয়ে আনেন সালমান। ৫ রান দিয়ে শুরুটা ভালো করলেও তিনটি ডেলিভারি খাটো লেংথের ছিল। ইশান মারার চেষ্টা করলেও ব্যাটে ঠিকমতো পাননি। পাওয়ার প্লের ৬ ওভারে বেশ ভালোই করলেন ভারতের ব্যাটসম্যানরা। তোলেন ৫২ রান।

ইশান কিশান খেলতে থাকেন চড়াও হয়ে। আবরারের করা সপ্তম ওভারে প্রথম তিন বলেই চার মারেন ইশান। তাকে ঠেকাতে পারছিলেন না পাকিস্তানের বোলাররা। ২৭ বলে ফিফটি তুলে নিয়ে বড় কিছুর ইঙ্গিত দিচ্ছিলেন ইশান। অবশেষে ৯ম ওভারে শেষ পর্যন্ত সাইমের বলে বোল্ড হন ইশান। ৩ ছক্কা ও ১০ চারে ৪০ বলে ফিরেন ৭৭ রানে। এই আউটের মধ্য দিয়ে দ্বিতীয় উইকেটে ৪৬ বলে ৮৭ রানের জুটি ভাঙল ইশান ও তিলকের। এর মধ্যে ইশানের একার অবদান ৩৮ বলে ৭৬!

এরপর তিলকও ফিরে যান। ২৪ বলে ২৫ রান করে ১৫তম ওভারে সাইম আইয়ুবের দ্বিতীয় বলে ফিরেন তিলক বর্মা। ক্রিজে অনেকক্ষণ থাকলেও ইনিংস বড় করতে পারলেন না। হার্দিক পান্ডিয়া ফিরে যান কোনো রান না করেই। সূর্যকুমার ও শিবম দিবে চেষ্টা করেন রান বাড়াতে।। উসমান তারিককে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে আউট হন ভারতের অধিনায়ক সূর্যকুমার (২৯ বলে ৩২)। বাকি পথ পাড়ি দেন রিংকু ও দুবে।

নারী দলের সামনে কঠিন চ্যালেঞ্জ

পাকিস্তানকে হারিয়ে সুপার এইটে ভারত

নতুন নিয়মে হবে চ্যাম্পিয়নশিপ!

প্রথম দল হিসেবে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

জিতেও বাদ যুক্তরাষ্ট্র!

ম্যানসিটির জয়, পরের রাউন্ডে লিভারপুল

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিংয়ে পাকিস্তান

১৬-১৭ ফেব্রুয়ারি আন্তঃবিশ্ববিদ্যালয় টেবিল টেনিস ফেস্ট শুরু

বৃষ্টির চোখ রাঙানি, অনিশ্চয়তায় ভারত–পাকিস্তান ম্যাচ

মন্ত্রী হওয়ার গুঞ্জন উড়িয়ে দিলেন তামিম ইকবাল