হোম > খেলা

ব্রিটিশ হাই কমিশনে বাংলাদেশ কমনওয়েলথ গেমস দলের অভ্যর্থনা

স্পোর্টস রিপোর্টার

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রীড়াক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার ধারাবাহিকতায় গত ১৩ জুলাই সন্ধ্যায় ঢাকাস্থ ব্রিটিশ হাই কমিশন ২৩তম কমনওয়েলথ গেমস, গ্লাসগো ২০২৬ উপলক্ষ্যে ব্রিটিশ হাই কমিশনারের বাসভবনে একটি আন্তরিক ও বর্ণাঢ্য অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আসন্ন গেমসে অংশগ্রহণকারী বাংলাদেশ দলের খেলোয়াড়, টিম অফিসিয়াল, দেশ বরেণ্য খেলোয়াড়গণ, বিকেএসপি এর খেলোয়াড়গণ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সহ সভাপতি ব্যারিস্টার সারওয়াত সিরাজ, মহাসচিব মোঃ জোবায়েদুর রহমান রানাসহ বিওএ’র কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ। অনুষ্ঠানে বিশেষভাবে আমন্ত্রিত ছিলেন আইনজীবী ও সামাজিক ব্যক্তিত্ব ব্যারিস্টার জাইমা রহমান।



অনুষ্ঠানের শুরুতে ব্রিটিশ হাই কমিশনার মহামান্য মিস সারা কুক তার বক্তব্যে বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, কমনওয়েলথ গেমস শুধু একটি ক্রীড়া প্রতিযোগিতা নয়, বরং এটি কমনওয়েলথভূক্ত দেশসমূহের মধ্যে বন্ধুত্ব, সম্প্রীতি, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং পারস্পরিক সহযোগিতার এক অনন্য প্ল্যাটফর্ম। তিনি বাংলাদেশের ক্রীড়াবিদদের নিজেদের সর্বোচ্চ সামর্থ্য ও যোগ্যতার পরিচয় দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকাকে সমুন্নত রাখার আহ্বান জানান এবং গ্লাসগো ২০২৬-এ বাংলাদেশের সফল অংশগ্রহণ কামনা করেন।


বাংলাদেশ দলের শেফ দ্য মিশন এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ জনাব সাইফুল ইসলাম তার স্বাগত বক্তব্য প্রদান করেন। তিনি বাংলাদেশ দলের পক্ষ থেকে ব্রিটিশ হাই কমিশনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান এবং এই আয়োজনকে বাংলাদেশ দলের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, এ ধরনের আন্তরিক সহযোগিতা ও উৎসাহ বাংলাদেশের ক্রীড়াবিদদের আন্তর্জাতিক অঙ্গনে আরও আত্মবিশ্বাসের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সহায়তা করবে।


অনুষ্ঠানটিতে অংশগ্রহণকারী খেলোয়াড় ও টিমঅফিসিয়ালদের মধ্যে উৎসাহ, উদ্দীপনা এবং আত্মবিশ্বাস সঞ্চার করে এবং গ্লাসগো ২০২৬-এ বাংলাদেশের অংশগ্রহণকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। একই সঙ্গে এই আয়োজন বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার সুদৃঢ় বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং ক্রীড়াক্ষেত্রে বিদ্যমান সহযোগিতামূলক সম্পর্কের এক উজ্জ্বল প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।

চাইনিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে বাংলাদেশের মেয়েদের উড়ন্ত সূচনা

ইসাকের জোড়া গোলে মৌসুমের প্রথম জয় লিভারপুলের

দুই ম্যাচে পরাজয় ঠেকানো পিএসজি এবার হার মানল

এমবাপ্পের পেনাল্টি মিসে হারল রিয়াল

টিভির পর্দায় নারী এশিয়া কাপের ভারত-পাকিস্তান ম্যাচের সঙ্গে থাকছে ইউএস ওপেনের রোমাঞ্চ

১৪,৩০০ কোটি আয়ের রেকর্ড বার্সেলোনার

৮ দিনের ব্যবধানে দুই হ্যাটট্রিকের কীর্তি ক্রোকোম্বে!

বয়স জালিয়াতি করে ভারতীয় ক্রিকেটার নিষিদ্ধ

‘পিসিবির জন্য পাকিস্তান এখন হাসির পাত্র’

আর্জেন্টিনায় বিদায়ী ম্যাচ খেলবেন মেসি!