হোম > খেলা

হামজাই পার্থক্য গড়ে দিয়েছে: ভুটান কোচ

স্পোর্টস রিপোর্টার

ম্যাচশেষে সংবাদ সম্মেলনে এসে দেওয়ান হামজা চৌধুরীর ব্যাপক প্রশংসা করেছেন ভুটানের জাপানিজ কোচ আতসুশি নাকামুরা। তার মতে, খেলার শুরুতেই গোল করে ম্যাচের পার্থক গড়ে দিয়েছেন ইংল্যান্ড প্রবাসী হামজা। ম্যাচে এই ফুটবলারের প্রভাবটাই বেশি লক্ষ্যণীয় মনে হয়েছে সফরকারী কোচের।

গত বছরের সেপ্টেম্বরে ভুটানে কাছে হেরে গিয়েছিল বাংলাদেশ। ৯ মাস পর আবার বাংলাদেশের মুখোমুখি হয়ে হারের তিতকুটে স্বাদ পেয়েছে ভুটানিজরা। নাকামুরা মনে করে, এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই। এই বাংলাদেশ অনেক বদলে গেছে। হামজার মতো খেলোয়াড় আসায় দল অনেক শক্তিশালী।

এই দলের বিপক্ষে নিজেদের নিংড়ে দিয়ে লড়াই করেছে ভুটান। কিন্তু বাংলাদেশের একের পর এক আক্রমণ ঠেকাতে হিমশিম খেতে হয়েছে তাদের। নাকামুরা মনে করেন, বাংলাদেশ ম্যাচ থেকে তারা অনেক কিছু শিখেছে। যা পরবর্তী ম্যাচে তাদের কাজে লাগবে।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন