হোম > খেলা

ভারতের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

এশিয়া কাপের ফাইনাল খেলার সুযোগ বাংলাদেশের সামনে। ভারতের বিপক্ষে আজ জিতলেই এক পা এগিয়ে যাবে লিটন দাসের দল। এমন ম্যাচে ইনজুরির কারণে নেই নিয়মিত অধিনায়ক লিটন। তার পরিবর্তে অধিনায়কত্ব করতে নেমে টসে জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন জাকের আলী অনিক। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

মূলত উইকেট দেখেই রান তাড়ার সিদ্ধান্ত নিয়েছেন জাকের। টসের পর জাকের বলেছেন, রান তাড়া করতে চায় বাংলাদেশ। পিচ ব্যাটিংয়ের জন্য ভালো মনে হচ্ছে। এ ছাড়া লিটন দাস চোটের কারণে খেলতে পারছেন না, জানিয়েছেন সেটিও।

আগের ম্যাচের একাদশ থেকে চারটি পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। লিটন দাস না থাকায় তার জায়গায় ফিরেছেন ওপেনার পারভেজ হোসেন। দলে ফিরেছেন তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন আর রিশাদ হোসেন।

বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন ও মোস্তাফিজুর রহমান।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের