হোম > খেলা

শুটার কলির বহিষ্কার প্রত্যাহার চায় নৌবাহিনী

স্পোর্টস রিপোর্টার

‘কোড অব কন্ডাক্ট’-এর কারণ দেখিয়ে শুটার কামরুন নাহার কলিকে সাময়িক বহিষ্কার করেছে বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশন। তার এই বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে এবং কলির কারণ দর্শানোর নোটিসের জবাব শুটিং ফেডারেশনকে দিয়েছে কলির নিয়োগদাতা প্রতিষ্ঠান বাংলাদেশ নৌবাহিনী।

জবাবের চিঠিতে নৌবাহিনী বলেছে, কলি জাতীয় পর্যায়ের শুটার। তার ৪টি স্বর্ণ, একটি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক রয়েছে। এ ছাড়া ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে সর্বোচ্চ স্কোরধারী শুটার কলি। এছাড়া বাংলাদেশের একমাত্র ওয়ার্ল্ড কাপ ফাইনালিস্ট, নারী ইভেন্টে সর্বোচ্চ স্কোরধারী ও অলিম্পিক বৃত্তিপ্রাপ্ত শুটার তিনি। শুটিং থেকে তার বহিষ্কার দেশের ক্রীড়াঙ্গনে প্রভাব ফেলবে। এই উদীয়মান খেলোয়াড়ের জাতীয় ও আন্তর্জাতিক সাফল্যের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে প্রশিক্ষণে ফেরানোর জন্য ফেডারেশনকে অনুরোধ জানায় নৌবাহিনী।

অন্যদিকে, কারণ দর্শানোর নোটিসে কলি বলেছেন, কোড অব কন্ডাক্ট মেনে নেওয়া মানে মৌলিক অধিকার হরণ হতে পারে না। ন্যায়বিচার চাওয়া, অন্যায়ের প্রতিবাদ করা মানে শৃঙ্খলা ভঙ্গ নয়। জিএম হায়দার সাজ্জাদ নারী কেলেঙ্কারিতে বিতর্কিত লোক। এমন সত্যতা পাওয়ায় তাকে কমিটি থেকে প্রত্যাহার করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। নিজের বিরুদ্ধে আনীত সব অভিযোগ মিথ্যা বলে দাবি করেন কলি।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের