হোম > খেলা

শেষ ষোলোতে বার্সার সঙ্গী হতে রাতে মাঠে নামছে রিয়াল

কোপা দেল রে

স্পোর্টস ডেস্ক

রিয়াল মাদ্রিদের ফুটবলারদের গোল উদযাপন

বার্সেলোনা আগেই কোপা দেল রে'র শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে। এবার স্প্যানিশ এ ফুটবল টুর্নামেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালের টিকিট কাটতে আজ রাতে মাঠে নামছে রিয়াল মাদ্রিদ। শেষ বত্রিশ পর্বে লা লিগার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ তুলনামূলক দুর্বল দল দেপ মিনেরা।


তার আগে বারবাস্ত্রোকে ৪-০ গোলে বিধ্বস্ত করে নতুন বছর শুরু করেছে বার্সেলোনা। কোপা দেল রের শেষ ষোলোতে পা রেখেছে এ কাতালান জায়ান্ট। এর মাধ্যমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে দুই ম্যাচ পর জয়ে ফিরল কাতালান পাড়ার ক্লাবটি।

উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচে গত ১২ ডিসেম্বর জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছিল বার্সা। পরে স্প্যানিশ লা লিগায় লেগানেস ও অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হেরে যায় হান্সি ফ্লিকের শিষ্যরা।

নিরপেক্ষ ভেন্যু পোল্যান্ডের জিমিনি স্তাদিওন স্পোর্টওয়েতে অনুষ্ঠিত ম্যাচে আধিপত্য বিস্তারে বারবাস্ত্রোকে পাত্তাই দেয়নি বার্সা। বল দখল, আক্রমণ কিংবা প্লেসিং, পাসিং, সবদিক থেকেই নেতৃত্ব দিয়েছে স্পেনের শীর্ষ ক্লাবটি। জোড়া গোল করে বার্সেলোনার জয়ে অগ্রণী ভূমিকা রাখেন রবার্ট লেভানদোভস্কি। তার দুই গোলে অ্যাসিস্ট করেন পাবলো তোরে। সতীর্থের গোলে সহায়তা করে নিজেও একটি গোল করেন তোরে। অন‍্যটি গোলটি উপহার দেন এরিক গার্সিয়া।

ম্যাচের ২ অর্ধে সমান ২টি করে গোল করে বার্সা। ২১ মিনিটে কাতালানদের লিড এনে দেন এরিক গার্সিয়া। ৩১ মিনিটে ব্যবধান বাড়ান রবার্ট লেভানদোভস্কি। বিরতি থেকে ফেরার ২ মিনিট পর স্কোরলাইন ৩-০ করেন এই পোলিশ স্ট্রাইকার। ৫৬ মিনিটে দলের হয়ে শেষ গোলটি করেন পাবলো তোরে।

শুরু থেকেই আক্রমণাত্মক খেলে বার্বাস্ত্রোকে নাস্তানাবুদ করে ফেলে বার্সেলোনা। সুবাদে এগিয়ে যায় তারা ২১ মিনিটে। ফ্রেংকি ডি ইয়ংয়ের ক্রসে রোনাল্দ আরাউহো মাথা ছোঁয়ালে বল পেয়ে যান পেনাল্টি স্পটের কাছে থাকা গার্সিয়ার কাছে। তার হেডে আসে গোল। ১০ মিনিট বাদে গোল ব্যবধান ২-০ তে নিয়ে যান লেভানদোভস্কি। তোরের ফ্রি কিক থেকে উড়ে আসা বলে হেড করেন এ পোলিশ স্ট্রাইকার।

বার্বাস্ত্রোর এক খেলোয়াড়ের কাঁধে লেগে বল জড়ায় জালে। বিরতির পর বার্সেলোনা দ্বিতীয়ার্ধের শুরুতেই ব‍্যবধান বাড়ায়। ৪৭ মিনিটে তোরের পাস পেয়ে নিখুঁত নিশানায় জাল কাঁপান লেভানদোভস্কি। ৫৬ মিনিটে স্কোরলাইন ৪-০ করে ফেলেন তোরে।

ব‍্যাকপাস পেয়ে তাড়াহুড়া করে এক সতীর্থকে বল বাড়াতে চেয়েছিলেন বার্বাস্ত্রো গোলরক্ষক আর্নাউ ফাবরেগা। কিন্তু মাঝপথেই পা বাড়িয়ে বল কেড়ে নেন তোরে। ফাবরেগা চ‍্যালেঞ্জ জানানোর আগেই জাল খুঁজে নেন এ তরুণ ফরওয়ার্ড।

ইকুয়েডরেকে বিদায় করে রাউন্ড অব সিক্সটিনে মেক্সিকো

জার্মানি জাপান নেদারল্যান্ডসের বিদায়ের দিনে ব্রাজিলের আনন্দ

বিশ্বকাপে ব্যর্থতার দায় নিয়ে সরে দাঁড়ালেন ডাচ কোচ

থ্রি লায়ন্সের আক্রমণ বনাম লিওপার্ডদের রক্ষণ

ডাগআউটের গ্র্যান্ডমাস্টার ‘ডন’ কার্লো!

জোড়া গোলে সুইডেনকে বিদায় করে মেসির পাশে এমবাপ্পে

টিভির পর্দায় ইংল্যান্ডের বিশ্বকাপ ম্যাচসহ আরো যত খেলা

জার্মানির গোল ছিনতাই হয়েছে-বলছেন থিয়েরি অঁরি

জার্মানি এখন আর প্রথম সারির দল নয় : নাগলসম্যান

‘ব্রাজিল হারবে’ বলায় অর্থনীতিবিদ ক্লেমেন্তকে নেইমারের খোঁচা