হোম > খেলা

গালাতাসারে যেন মরিনহোর চোখের কাঁটা

দেড় মাসের মধ্যে দ্বিতীয়বার শাস্তির খড়গ

স্পোর্টস ডেস্ক

দীর্ঘ ক্যারিয়ারে যে ক্লাবেই গেছেন সেখানেই হোসে মরিনহোর সঙ্গী হয়েছে বিতর্ক, সমালোচনা। এজন্য অতীতে অনেকবার নিষেধাজ্ঞার খড়গ নেমে এসেছে এই পর্তুগিজ কোচের ওপর। তুর্কি ক্লাব ফেনেরবাচের দায়িত্ব নিয়েও এই চিত্র বদলায়নি। তারই ধারাবাহিকতায় গত দেড় মাসের মধ্যে দ্বিতীয়বার শাস্তির খড়গ নেমে আসলো তার ওপর।

মরিনহোর সবশেষ দুই শাস্তির সঙ্গে জড়িয়ে আছে গালাতাসারের নাম। তুর্কি সুপার লিগে ফেনেরবাচের চিরপ্রতিদ্বন্দ্বী বলেই হয়তো ক্লাবটির বিপক্ষে ম্যাচে বিগড়ে যান স্পেশাল ওয়ান। সবশেষ ঘটনাটি ঘটে গত ২ মে। তার্কিস কাপের শেষ আটের ম্যাচে সেদিন গালাতাসারের কাছে ২-১ গোলে হেরে যায় ফেনেরবাচে। উলকার স্টেডিয়ামে ম্যাচ শেষে হাত মেলানোর সময় প্রতিপক্ষের কোচ ওকান বুরুকের নাক চেপে ধরেন মরিনহো। সঙ্গে সঙ্গে মুখ ঢেকে মাটিতে পডড়ে যান বুরুক। এই ঘটনার আগে অবশ্য মরিনহোকে উদ্দেশ্য করে কিছু একটা বলেছিলেন তিনি।

নিজেদের কোচকে নাক চেপে ধরায় প্রতিবাদ জানানোর পাশাপাশি মরিনহোর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করে গালাতাসারে। সে অভিযোগের ভিত্তিতে ফেনেরবাচের প্রধান শিক্ষককে তিন ম্যাচ নিষিদ্ধ করেছে তুর্কি ফুটবল ফেডারেশন। পাশাপাশি ২ লাখ ৯২ হাজার ৫০০ লিরা জরিমানা করেছে সংস্থাটি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৯ লাখ ৩২ হাজার টাকা।

এর আগে গত ফেব্রুয়ারির শেষদিকে গালাতাসারের বিপক্ষে ম্যাচ শেষ ড্রেসিংরুমে গিয়ে রেফারিদের নিয়ে বিতর্তিক মন্তব্য করেছিলেন মরিনহো। এজন্য তাকে চার ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি আর্থিক জরিমানা করেছিল তুর্কি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। সেবার আপিল করায় শাস্তি কমেছিল মরিনহোর।

আকাশী উৎসব থেকে অশ্রুভেজা বিদায় গার্দিওলার

মিলান-জুভেন্টাসকে কাঁদিয়ে ইতিহাস গড়ল কোমো

পিছিয়ে পড়েও দ্বিতীয় রাউন্ডে জোকোভিচ

স্পেনের বিশ্বকাপ দল ঘোষণা, নেই রিয়ালের কোনো ফুটবলার

ব্রাহ্মণবাড়িয়ার দৃষ্টি প্রতিবন্ধী সংগীতশিল্পী পরিবারকে অর্থ সহায়তা দিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হচ্ছেন নান্নু-মঈন

অ্যানফিল্ডে অশ্রুসিক্ত সালাহ, বিদায়ের রাতে আবেগে ভাসলেন মিশরীয় রাজপুত্র

সান মারিনো ম্যাচের জন্য বাংলাদেশের ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা

এবার শিরোপা ধরে রাখতে পারবে কি মেসির আর্জেন্টিনা

১০ গোলের থ্রিলারে জিতেও মেসির চোটে উধাও মিয়ামির হাসি