হোম > খেলা

ভুটানকে হারিয়ে সিঙ্গাপুর ম্যাচের প্রস্তুতি সারল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

আগামী ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। তার আগে প্রস্তুতিটা বেশ ভালোই হলো হ্যাভিয়ের কাবরেরার শিষ্যদের। প্রীতি ম্যাচে ভুটানকে ২-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে একবার করে স্কোরশিটে নাম লিখান হামজা চৌধুরী ও সোহেল রানা।

জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই ভুটানকে চেপে ধরে বাংলাদেশ। যদিও ফিনিশিংয়ের ব্যর্থতায় কয়েকবার হতাশ হতে হয় স্বাগতিকদের। অবশেষে পঞ্চম মিনিটে গোলের দেখা পায় লাল সবুজ বাহিনী। জামাল ভূঁইয়ার কর্নারে হেডে জাল কাঁপান। দেশের মাটিতে প্রথম ম্যাচ খেলেই গোল করে দর্শক প্রত্যাশা পূরণ করলেন এই ইংল্যান্ড প্রবাসী মিডফিল্ডার।

সুযোগ হাতছাড়া করায় প্রথমার্ধে আর কোনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। বিরতির পর ব্যবধান বাড়ান সোহেল। ৪৯ মিনিটে ৩০ গজ দূর থেকে এই অভিজ্ঞ ফুটবলারের নেওয়া শট জালের ঠিকানা খুঁজে নেয়। বাকি সময়েও গোলের সহজ কিছু সুযোগ হাতছাড়া করায় জয়ের ব্যবধান বাড়াতে পারেনি বাংলাদেশ।

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে নেশনস লিগের রোমাঞ্চ

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন