হোম > খেলা

লিভারপুলের দুঃস্বপ্ন, মরিনহোর দুঃখ, বায়ার্নের জয়

স্পোর্টস ডেস্ক

লিভারপুলের জন্য ইস্তাম্বুল যেন স্মৃতিময়। ২০০৫ সালে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে প্রথমার্ধে এসি মিলানের কাছে ৩–০ গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়ানোর অবিশ্বাস্য গল্প লিখেছিল অলরেডরা। ২০ বছর পর আবারও ইস্তাম্বুল। তবে এবার হলো উল্টোটা। তুরস্কের চ্যাম্পিয়ন গালাতাসারাইয়ের সঙ্গে আর পারল না তারা। গ্রুপ পর্বের ম্যাচটি হারতে হলো ১–০ গোলে।

নিজেদের মাঠ র‍্যামস পার্কে ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোলটি করেন গালাতাসারাইয়ের নাইজেরিয়ান ফরোয়ার্ড ভিক্টর ওসিমেন। বাকি সময়ে চেষ্টা করেও আর সেই গোল দিতে পারেনি প্রিমিয়ার লিগের জায়ান্টরা।

এদিকে চেলসির কাছে ১-০ গোলে হেরে গেছে মরিনহোর বেনফিকা। জেতার জন্য চেলসিকে কষ্ট করতে হয়নি। জয়সূচক গোলটা পেয়েছে উপহারস্বরূপ। ম্যাচের ১৮ মিনিটে নিজেদের জালে বল জড়িয়েছেন বেনফিকার রিচার্ড রিওস।

অন্য ম্যাচে বড় জয় পেয়েছে স্প্যানিশ দল অ্যাটলেটিকো মাদ্রিদ। জার্মান ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে ৫-১ গোলে হারিয়েছে দিয়েগো সিমিওনের দল। ঘরের মাঠ ওয়ান্ডা মেট্রোলিটানোয় দলের হয়ে ৫ জন করেছেন ৫টি গোল।

ম্যাচে।তৃতীয় গোলটা এসেছে অ্যান্তোনিও গ্রিজমানের সৌজন্যে। এই গোলে নতুন কীর্তি গড়েছেন ফরাসি ফরোয়ার্ড। অ্যাটলেটিকোর প্রথম ফুটবলার হিসেবে ছুঁয়েছেন ২০০ গোলের মাইলফলক।

একই রাতে অন্য ম্যাচগুলোয় আটালান্টা ২-১ গোলে হারিয়েছে ক্লাব ব্রুগাকে। সাইপ্রাসের ক্লাব পাফোসকে ৫-১ গোলে উড়িয়েছে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বোডোর বিপক্ষে ২–২ গোলে ড্র করেছে টটেনহাম। স্লাভিয়া প্রাগের বিপক্ষে ৩-০ গোলে জিতেছে ইন্টার মিলান। আয়াক্সকে ৪-০ গোলে হারিয়েছে মার্শেই।

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের

ভিএআর প্রযুক্তির যুগে বাংলাদেশ