হোম > খেলা

তৃণমূল থেকে প্রতিভা খোঁজায় জোর, ক্রীড়া কূটনীতিতেও নতুন পরিকল্পনা

স্পোর্টস রিপোর্টার

দেশের ক্রীড়াঙ্গনকে বিশ্বমঞ্চে আরও শক্ত অবস্থানে নিতে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা খোঁজার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানিয়েছেন, দেশজুড়ে ছড়িয়ে থাকা প্রতিভাবান খেলোয়াড়দের খুঁজে বের করে তাদের সঠিক পরিচর্যার মাধ্যমে আন্তর্জাতিক মানে তুলে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

রোববার বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত এক ফুটবল প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রীর মতে, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং এই উদ্যোগ নিয়ে সরকারও বেশ আশাবাদী।

তিনি জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এখন থেকে জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলাধুলার মানোন্নয়ন এবং খেলোয়াড়দের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নিবিড় তদারকি করা হবে।

ক্রীড়াঙ্গনের উন্নয়নে সমাজের বিভিন্ন স্তরের সমর্থনের কথাও উল্লেখ করেন প্রতিমন্ত্রী। বিশেষ করে বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ড. জুবাইদা রহমানের ইতিবাচক সহযোগিতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, ক্রীড়ার অগ্রযাত্রা টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

একই সঙ্গে ক্রীড়া কূটনীতির ওপর গুরুত্ব দিয়ে আমিনুল হক জানান, এশিয়া ও ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ শাখা চালু করা হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক সহযোগিতা বাড়িয়ে দেশের ক্রীড়ার সীমাবদ্ধতা দূর করার চেষ্টা চলছে।

ফুটবল উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, বাফুফে প্রয়োজন অনুযায়ী নতুন কোচ নিয়োগ দেবে এবং কোনো জটিলতা দেখা দিলে ক্রীড়া মন্ত্রণালয় সহযোগিতা করবে।

এ ছাড়া কক্সবাজারে ফিফার অর্থায়নে একটি আধুনিক মানের ক্রীড়া কমপ্লেক্স গড়ে তোলার উদ্যোগের কথাও জানান তিনি। জমি বরাদ্দ নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে এবং দ্রুতই বিষয়টির সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

সবশেষে ক্রীড়া সাংবাদিকতার মানোন্নয়নে বিএসজেএ-এর উদ্যোগের প্রশংসা করে প্রতিমন্ত্রী বলেন, পেশাদারিত্বের মাধ্যমে দেশের ক্রীড়াকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পাকিস্তান দল

ওসাসুনাকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

মেসিজাদুর পরও অবিশ্বাস্য হার মিয়ামির

ফুলহ্যামকে উড়িয়ে শীর্ষে আর্সেনাল

ঢাকা লিগের প্রথম তিন রাউন্ডের সূচি প্রকাশ

নতুনত্ব নিয়ে শুরু হচ্ছে ডিপিএল

বার্সা-ইন্টারের শিরোপা উৎসব আজ!

টিভির পর্দায় ইন্টার আর রিয়ালের ম্যাচসহ আরও যত খেলা

৩ রানে হেরে হোয়াইটওয়াশ জ্যোতিরা

লোয়ার অর্ডারের ব্যর্থতাকেই দুষছেন লিটন