হোম > খেলা

প্রথমার্ধে ৭ গোলে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার

নারী এশিয়ান কাপ বাছাইয়ে তুর্কমেনিস্তানের বিপক্ষে প্রথমার্ধে ৭-০ গোলে এগিয়ে বাংলাদেশ। কোচ পিটার বাটলারের শিষ্যরা আজ গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলছে মিয়ানমারের ইয়াঙ্গুন স্টেডিয়ামে।

ম্যাচের ৩ মিনিটেই গোলের দেখা পেয়ে যায় বাংলাদেশ। স্বপ্না রানী লিড এনে দেন। লড়াইয়ের ৬ ও ১৩ মিনিটে জোড়া গোল উপহার দেন শামসুন্নাহার। চার মিনিটের মধ্যে লাল-সবুজের প্রতিনিধিরা প্রতিপক্ষের জালে দিয়েছে আরও তিন গোল।

তুর্কমেনিস্তানের জাল কাঁপান মনিকা (১৬ মিনিট), ঋতুপর্ণা (১৭ মিনিট) ও তহুরা খাতুন (২০ মিনিট)। প্রথমার্ধ শেষ হওয়ার তিন মিনিট আগে ঋতুপর্ণা ফের গোল করলে ৭-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে মধ্যপ্রাচ্যের বাহরাইনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছিল বাংলাদেশের মেয়েরা। ওই ম্যাচের প্রথমার্ধে ৫ গোল দিয়েছিল ঋতুপর্ণারা। তুর্কমেনিস্তান তাদের প্রথম ম্যাচে স্বাগতিক মিয়ানমারের কাছে ৮ গোল হজম করেছিল।

তার আগে মিয়ানমারকে ২-১ গোলে ধরাশায়ী করে প্রথমবারের মতো এশিয়া কাপে খেলার টিকিট পেয়েছে বাংলাদেশ। আজকের ম্যাচটি শুধু নিয়মরক্ষার। তারপরও আগের দুই ম্যাচের অপরিবর্তিত একাদশ নিয়েই খেলছে বাংলাদেশ।

স্বেচ্ছায় প্রথম বল খেলেছিলেন রবিন

পাকিস্তানের কাছে হেরে বিদায়, সমর্থকদের কাছে ক্ষমা প্রার্থনা শমিতের

বাংলাদেশে বসছে ২০২৮ অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

শারজাহ টেস্টের নিয়ন্ত্রণ জিম্বাবুয়ের হাতে

শুরু ৯ অক্টোবর, শেষ ২৩ নভেম্বর

আনচেলত্তির ছাঁটাই চান রোমারিও

তাওহিদের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে বাংলাদেশ

ফাইনাল দেখা যাবে ২০০ টাকায়

তাওহিদের সেঞ্চুরি, অপেক্ষায় লিটন

অভিষেকেই বিব্রতকর রেকর্ডের পাতায় রবিন