হোম > খেলা

জয়ে ফেরার মিশনে শ্রীলঙ্কা-পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

এশিয়া কাপের সুপার ফোর জমে উঠেছে। প্রথম ম্যাচেই শ্রীলঙ্কাকে হারিয়েছে বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে হেরেছে পাকিস্তান। ফলে আসরের তৃতীয় ম্যাচ পরিণত হয়েছে শ্রীলঙ্কা ও পাকিস্তানের এগিয়ে যাওয়ার মিশনে। বাংলাদেশ সময় আজ রাত সাড়ে ৮টায় আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে চারিথ আসালঙ্কা ও সালমান আলী আগার দল।

সুপার ফোরের এই ম্যাচ কার্যত শ্রীলঙ্কা ও পাকিস্তানের জন্য টিকে থাকার লড়াই। ফাইনালের লড়াইয়ে টিকে থাকতে হলে পয়েন্ট টেবিলের দুইয়ে থাকতে হবে। প্রতিটি দল খেলবে তিনটি করে ম্যাচ। শ্রীলঙ্কা ও পাকিস্তান একটি করে ম্যাচ হেরেছে। এই ম্যাচে যারা হারবে তারাই দুই হার নিয়ে আসর থেকে ছিটকে পড়ার দ্বারপ্রান্তে চলে যাবে। জয়ী দলের জন্য বেঁচে থাকবে ফাইনাল খেলার আশা। তাই ম্যাচটিকে একপ্রকার বাঁচা-মরার লড়াই বলা চলে।

এই ম্যাচে শ্রীলঙ্কা নিশ্চিতভাবেই এগিয়ে থাকবে। বাংলাদেশের বিপক্ষে ৪ উইকেটে হারলেও তারা লড়াই করেছে চোখে চোখ রেখে। মাত্র ১ বল আগে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই সেরা ফর্মে আছে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। এদিকে পাকিস্তানের ব্যাটিং সমস্যা যাচ্ছেই না। ভারত ক্যাচ মিস না করলে তাদেরকে আরও বাজেভাবে হারতে হতো। ফর্মে নেই তরুণ ব্যাটাররা। এই সমস্যা কাটাতে না পারলে বোলিং-ফিল্ডিংয়ে সেরাটা দিয়েও জেতা কঠিন হয়ে যাবে সালমানদের জন্য।

দুই দলের মুখোমুখি পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, টি-টোয়েন্টিতে দুই দল সব মিলিয়ে ২৩ বার মুখোমুখি হয়েছে। তাতে পাকিস্তানের ১৩ জয়ের বিপরীতে শ্রীলঙ্কার জয় ১০টিতে। তবে সাম্প্রতিক ফর্ম বিবেচনায় শ্রীলঙ্কা ঢের এগিয়ে। দুই দলের সবশেষ ৫ দেখায় শ্রীলঙ্কার জয়জয়কার। লঙ্কানদের শতভাগ জয়ের বিপরীতে একটিও জিততে পারেনি পাকিস্তান। এশিয়া কাপের লড়াইয়ে শ্রীলঙ্কার ৭ জয়ের বিপরীতে পাকিস্তানের জয় দুটিতে। এবার দেখার পালা শ্রীলঙ্কা তাদের জয়রথ অব্যাহত রাখতে পারে কিনা।

রবিনের অভিষেক, তিন পেসারের একাদশে তাইজুল বাদ

স্যান্ডপেপার-কাণ্ডে খাজার দাবির পক্ষে সেয়ার্স, বললেন ‘সবাই জানত’

সাইফের নেতৃত্বে রাইজিং স্টার্স টুর্নামেন্টে যাচ্ছে 'এ' দল

এই হার ভীষণ হৃদয়বিদারক: হামজা

রোনালদোবিহীন প্রথম ম্যাচেই পর্তুগালের বড় হার

স্যান্ডপেপারের আঁচড়ে ‘ক্ষতবিক্ষত’ অস্ট্রেলীয় ক্রিকেট

প্রোটিয়া ডেরায় বাংলাদেশের কঠিন পরীক্ষা

ছোট পর্দায় বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা টেস্টের সঙ্গে থাকছে স্পেন-ইংল্যান্ড মহারণ

এবার কোচ হিসেবে সাফ জিততে চান মুসা

গোল না পাওয়ার আফসোস ভুটান কোচের