হোম > খেলা > ক্রিকেট

ভালো ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল করবে না বিসিবি!

স্পোর্টস রিপোর্টার

বিপিএল ঘিরে বিতর্কের শেষ নেই। প্রত্যেকবারই এই টুর্নামেন্টের সঙ্গে জুড়ে যায় নতুন কোনো বিতর্ক। এসব বিতর্ক এড়াতে দায়িত্ব পেলে ভালো ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল আয়োজন না করার ব্যাপারে কঠোর অবস্থানে যাবে বিসিবি। আজ সংবাদ সম্মেলনে এমনটাই জানান তামিম ইকবাল। এছাড়া বিপিএলের পারিশ্রমিক ইস্যু এড়াতে ক্রিকেটারদের চুক্তি করার ব্যাপারটি শেখানো হবে বলেও জানান বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান ফাহিম সিনহা।

আজ বিপিএলের গত দুই আসরের নানান অভিযোগ নিয়ে সংবাদ সম্মেলন করেন তামিম ইকবাল ও ফাহিম সিনহা। সেখানেই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ক্রিকেটারদের চুক্তির ব্যাপার নিয়ে কথা বলেন ফাহিম সিনহা। তিনি জানান, কোয়াবের সঙ্গে মিলে ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তি করার বিষয়গুলো নিয়ে বিশেষ সেশনের আয়োজন করা হবে।

তার কথায়, ‘কোয়াবের সভাপতি মিঠুনের সঙ্গে আমি কথা বলেছিলাম। আমরা একটা কম্বাইন্ড সেশন করে কীভাবে খেলোয়াড়দের চুক্তি করতে হয় এটা তাদের গাইড করব।’

এরপরই তামিম ইকবাল জানান, অ্যাডহক কমিটির মেয়াদ শেষে বিসিবিতে এলে বিপিএল নিয়ে কঠোর সিদ্ধান্ত নেবেন। ভালো ফ্র্যাঞ্চাইজি না পেলে এই টুর্নামেন্ট আয়োজন করা হবে না বলে স্পষ্ট জানিয়ে দেন তামিম।

তার কথায়, ‘ইনশাল্লাহ আমরা যদি দায়িত্বে আসি, আমার যেটা ইচ্ছা আমি পরিষ্কার বলি, যদি প্রপার ফ্র্যাঞ্চাইজি না পাই, আমার মনে হয় না বিপিএলটা করা উচিত আমাদের। সঠিকভাবে যদি ফ্র্যাঞ্চাইজি পাই, যাকে আমরা বিশ্বাস করতে পারব, ক্রিকেটাররা বিশ্বাস করতে পারবে এবং পরিচ্ছন্ন ক্রিকেট হবে, ক্রিকেটাররা সময়ের মধ্যে টাকা পয়সা পাবেন। অবশ্যই এটা আমাদের জন্য দারুণ প্রোডাক্ট।’

ফিক্সিং ইস্যুতে যা বললেন অ্যালেক্স মার্শাল

তাসকিনকে পেয়ে খুশি শান্ত

প্রতিশোধ দূরে রেখে ভালো খেলার লক্ষ্য পাকিস্তানের

চুক্তি ছাড়াই বিপিএলে খেলেছে সিলেট-নোয়াখালী

মোহামেডানের জয়ের দিনে আবাহনীর হার

ফিক্সিং কান্ডে প্রথম শ্রেণির ক্রিকেটারসহ অভিযুক্ত চারজন

নাহিদ রানা থাকা বাড়তি সুবিধা: শান্ত

‘বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রণ ভারতের হাতেই’, বিস্ফোরক মন্তব্য প্রোটিয়া স্পিনারের

ইশানের ঝোড়ো সেঞ্চুরি, ইমরানের ম্যাজিকাল ফাইফার

কাউন্সিলর তালিকা জমার শেষ তারিখ ১৬ মে