হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপে সমর্থন চেয়ে সালমান বললেন, বাংলাদেশিরা আমাদের ভাই

স্পোর্টস ডেস্ক

বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে আইসিসি। ব্যাপারটি মানতে পারছে না পাকিস্তান। বিশ্বক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার এমন অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। তারই অংশ হিসেবে বিশ্বকাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় আক্ষেপ করেন পাকিস্তান অধিনায়ক। বাংলাদেশিদের ‘ভাই’ বলে সম্বোধন করে বিশ্বকাপে সমর্থনও চেয়েছেন, ‘বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় খারাপ লাগছে। তাদের দল খুব ভালো ছিল। তারা আমাদের ভাই। আশা করি, তারা আমাদের সমর্থন করবে।’

একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে ক্রিকেটপ্রেমীদের মনে। নকআউট পর্বে ভারতের বিপক্ষে ম্যাচ পড়লে কী করবে পাকিস্তান! এ বিষয়ে বুধবার কথা বলেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। তার বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একটি প্রতিবেদনে জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের নকআউট পর্বে ভারতের মুখোমুখি হলে সরকারের সঙ্গে পরামর্শ করে সিদ্ধান্ত নেবে পাকিস্তান ক্রিকেট টিম।

কলম্বোতে সংবাদমাধ্যমকে সালমান আগা বলেন, ‘ভারতের বিপক্ষে খেলার সিদ্ধান্তটা আমাদের হাতে ছিল না। এটি ছিল সরকারের সিদ্ধান্ত। যদি সেমিফাইনাল বা ফাইনালে ভারতের বিপক্ষে খেলতে হয়, আমরা আবার সরকারের কাছে যাব এবং তাদের পরামর্শ অনুযায়ীই সিদ্ধান্ত নেব।’

আগের বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে হারের স্মৃতি রোমন্থন করে সালমান বলেন, ‘গত বিশ্বকাপে আমরা যুক্তরাষ্ট্রের কাছে হেরেছিলাম। এবার সেই হতাশা পেছনে ফেলে কিছু ভুল শুধরে নিতে চাই।’

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করে পাকিস্তান খোয়াবে দুই পয়েন্ট। তার বাজে প্রভাব পড়বে নিট রানরেটে। বৃষ্টির কারণে কোনো ম্যাচ বাতিল হলে কঠিন সমীকরণের মুখোমুখি হতে হবে পাকিস্তানকে। এ বিষয়ে পাকিস্তান অধিনায়ক বলেন, ‘ভুলের সুযোগ খুব কম, সেটা আমরা জানি। কিন্তু আবহাওয়া আমাদের হাতে নেই। আমরা শুধু ভালো ক্রিকেট খেলতে চাই।’

ব্যাটিংয়ে আত্মহত্যা, বোলিংয়ে আত্মসমর্পণ, ফিল্ডিংয়ে ফাজলামো

ছোট পর্দায় নিউজিল্যান্ড-ভারত ম্যাচের সঙ্গে থাকছে ইউরোপিয়ান ফুটবলের উন্মাদনা

ফখরের সেঞ্চুরিতে শিরোপা পাকিস্তানের

অজিদের গুঁড়িয়ে সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা

বিপণনে মেসি-রোনালদোকে ছাড়িয়ে গিল

শেষ বলে ফাইনালের টিকিট হাতছাড়া বাংলাদেশের

ছিটকে গেলেন মুমিনুল, ডাক পেলেন অমিত

দুই সেঞ্চুরির দিনে মুরাদের ৪ উইকেট

ব্যাটিং ও বোলিংয়ে 'আরেকটু ভালো' করতে না পারার আক্ষেপ শান্তর

হোয়াইটওয়াশে চোখ ওয়েস্ট ইন্ডিজের