হোম > খেলা > ক্রিকেট

আক্ষেপ নিয়ে দিন শেষ করল বাংলাদেশ

আবুধাবি টেস্ট

স্পোর্টস রিপোর্টার

আবুধাবি টেস্টে দারুণ শুরুর পরেও আক্ষেপ নিয়ে দিন শেষ করেছে বাংলাদেশ। বড় সংগ্রহের সম্ভাবনা জাগিয়ে ৮ উইকেটে ৩১৭ রান নিয়ে দিন শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল।

শেখ জায়েদ স্টেডিয়ামে গতকাল শুক্রবার টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অধিনায়কের সেই সিদ্ধান্তকে যথার্থ প্রমাণ করেছেন ওপেনার তামিম।

শুরু থেকেই আফগান বোলারদের ওপর চড়াও হন বাঁহাতি এই ওপেনার। মাত্র ৪১ বলে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ফিফটি। সেঞ্চুরিরও আশা জাগিয়েছিলেন। তবে ১৭ রানের আক্ষেপ নিয়ে ফিরতে হয়।

পেসার ইসমত আলমের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরত যাওয়ার আগে ৭১ বলে ৮ চার ও ৪ ছক্কায় ৮৩ রান করেন তানজিদ। দলীয় ১২৪ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।

ওপেনিংয়ে তানজিদের সঙ্গী সাদমান ইসলাম শুরুতে বেশ নড়বড়ে ব্যাটিং করেছেন। মাত্র ৫ রানে থাকাবস্থায় তাকে একবার জীবন দিয়েছেন হাশমতউল্লাহ শহিদি। তবে বল একটু পুরোনো হতেই সেট হয়ে যান সাদমান। সাবলীল ব্যাটিংয়ে তুলে নেন ফিফটি।

তবে সেট হয়েও সেঞ্চুরি করতে পারেননি সাদমান। মোহাম্মদ সেলিমের শর্ট বলের ফাঁদে পা দিয়ে স্কয়ার লেগে ক্যাচ দেন জিয়া-উর-রহমানের কাছে। দলীয় ১৮৪ রানে দ্বিতীয় উইকেট হারায় বাংলাদেশ। ৭ চারে ৬৭ রান করেন সাদমান।

সাদমানের বিদায়ের পর ৩৭ রানের জুটি গড়েন নাজমুল হোসেন শান্ত এবং মুমিনুল হক। সেই জুটি ভাঙেন ইয়ামিন আহমদজাই। আহমদজাইর লেংথ বল ব্যাটে-বলে ঠিকমতো করতে না পেরে কাভারে ক্যাচ দেন মুমিনুল। ৭০ বলে ৪ চারে মুমিনুলের ব্যাট থেকে আসে ৩৯ রান।

মুমিনুলের বিদায়ের পর ব্যাটিং ধ্বস নামে বাংলাদেশের। মাত্র ২ রানের ব্যবধানে ফেরেন নাজমুল শান্ত এবং মুশফিকুর রহিম। অভিজ্ঞ মুশফিক একদমই অভিজ্ঞতার পরিচয় দিতে পারেননি। ৭ বল খেলে কোনো রান না করে ফিরেছেন ইয়ামিন আহমদজাইর বলে বোল্ড হয়ে।

দলের প্রয়োজনের সময় ত্রাতা হতে পারেননি অধিনায়ক শান্ত। মুশফিকের বিদায়ের পরের ওভারেই স্পিনার কায়েস আহমেদের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। ৪২ বলে ২৯ রানের ইনিংসে দুটি ছক্কা ও একটি চার মারেন অধিনায়ক।

দ্রুত ৩ উইকেট হারানোর পর ষষ্ঠ উইকেটে ৬২ রানের জুটি গড়েন মেহেদী হাসান মিরাজ এবং লিটন দাস। ওই জুটিতে আড়াইশ' রান পার করে বাংলাদেশ।

দারুণ এই জুটি ভাঙে মিরাজের উইকেটে। দলীয় ২৮৭ রানে ইশমত আলমের বলে বোল্ড হয়ে ফেরেন মিরাজ। ৬৭ বলে ২৪ রান করেন মিরাজ।

ফিফটি তুলে নিয়ে লিটনও বেশিদূর যেতে পারেননি। ৮৯ বলের ইনিংসে ৪ চারে ৫৩ রান করে মোহাম্মদ সেলিমের শিকার হয়ে ফেরেন। দলীয় ৩০৫ রানে হাসান মাহমুদও আউট হন সেলিমের বলেই।

শেষ ৪ ওভারে কোনো বিপদ ঘটতে দেননি নাইম হাসান এবং তাইজুল ইসলাম। দুজনে মিলে ১২ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে দিন শেষ করেন। ১১ রানে অপরাজিত আছেন নাইম।

আফগানদের হয়ে প্রথম দিন ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ সেলিম। দুটি করে উইকেট নিয়েছেন ইসমাত এবং আহমাদজাই।

আরও ভালো হতে পারত- সাদমানের আক্ষেপ

প্রথম ম্যাচেই বড় হার

উড়ন্ত শুরু বাংলাদেশের

বাংলাদেশকে ১৬৬ রানে আটকে দিল অস্ট্রেলিয়া

টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পেসার ও তিন স্পিনার

গরম-ঘূর্ণির চ্যালেঞ্জ থাকলেও ফেভারিট বাংলাদেশই

অস্ট্রেলিয়াকে চমকে দিতে চায় বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজের দল ঘোষণা

শ্রীলঙ্কার কাছে আবারও হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ায় সিরিজ শুরুর আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নারী দল