হোম > খেলা > ক্রিকেট

একই দিনে পাঁচ ব্যাটারের সেঞ্চুরি

জাতীয় ক্রিকেট লিগ

স্পোর্টস রিপোর্টার

জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় দিনের খেলায় রোববার পাঁচ ব্যাটার সেঞ্চুরির দেখা পেয়েছেন। শতকের দেখা পাওয়া ব্যাটাররা হলেন ঢাকার মার্শাল আইয়ুব ও মাহিদুল ইসলাম অঙ্কন; চট্টগ্রামের সাদিকুর রহমান ও শাহাদাত হোসেন এবং খুলনার মেহেদী হাসান।

মার্শাল-মাহিদুলের সেঞ্চুরি

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মার্শাল আইয়ুব এবং মাহিদুল ইসলাম অঙ্কনের সেঞ্চুরিতে ৬ উইকেটে ৫৪৭ রান করে ইনিংস ঘোষণা করেছে ঢাকা। জবাবে ২ উইকেটে ১৫৪ রান তুলে দ্বিতীয় দিনটা শেষ করেছে স্বাগতিক সিলেট। তৃতীয় উইকেট জুটিতে ৩২০ রানের জুটি করেছেন মার্শাল-মাহিদুল। মার্শাল-মাহিদুলের জুটি জাতীয় লিগ ইতিহাসে তৃতীয় উইকেটে ঢাকার সর্বোচ্চ। ১৭৫ রান করেছেন মার্শাল, মাহিদুল অঙ্কন করেন ১০৫ রান।

চাপে রংপুর

সিলেটের একাডেমি মাঠে দ্বিতীয় দিন শেষে ৬ উইকেটে ১৮৩ রান ময়মনসিংহের। রংপুরের প্রথম ইনিংসের চেয়ে ২৩৯ রানে পিছিয়ে দলটি। এর আগে ৬ উইকেটে ৩৭০ রান নিয়ে দিন শুরু করা রংপুর ৯ উইকেটে ৪২২ রান করে ইনিংস ঘোষণা করে।

মাহেদীর সেঞ্চুরি

আগের দিন ৬ উইকেট নিয়ে রাজশাহীকে ১১৯ রানে গুটিয়ে দিতে বড় ভূমিকা রেখেছিলেন খুলনার মেহেদী হাসান। রোববার পেলেন সেঞ্চুরিও। আটে নেমে ১১৮ বলে ১০৪ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে আউট হয়েছেন মেহেদী। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি তার সপ্তম সেঞ্চুরি। তার দল দিন শেষ করেছে ৪৬৩ রান নিয়ে।

কক্সবাজারে সাদিকুর-শাহাদাতের সেঞ্চুরি

কক্সবাজারে সাদিকুর রহমান ও শাহাদাত হোসেনের সেঞ্চুরিতে রানের পাহাড় গড়েছে চট্টগ্রাম। বরিশালের বিপক্ষে ৪ উইকেটে ৪৭৯ রান তুলে দ্বিতীয় দিন শেষ করা দলটি এগিয়ে ১৯৭ রানে। চট্টগ্রামের সাদিকুর রহমান করেছেন ১৪৯ রান। আগের ম্যাচেও সেঞ্চুরি পেয়েছিলেন এই ওপেনার। শাহাদাত হোসেন অপরাজিত আছেন ১০১ রানে।

রোমাঞ্চকর জয়ে সিরিজে এগিয়ে ভারত

ডারবান টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া

শান্ত-মুশফিকের ব্যাটে চালকের আসনে বাংলাদেশ

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ

ভলের সেঞ্চুরিতে ম্লান মোস্তারির বীরত্ব

হাসান-এবাদতের পেসে ২৪০ রানেই শেষ আফগানিস্তান

অস্ট্রেলিয়ায় মোস্তারির ঐতিহাসিক সেঞ্চুরি

হাসানের ইতিহাস গড়া হ্যাটট্রিকে ১ রানে ৪ উইকেট হারাল আফগানিস্তান

ছোট পর্দায় শান্ত-জ্যোতিদের ম্যাচের সঙ্গে থাকছে লিভারপুল-ম্যানসিটির হাইভোল্টেজ লড়াই

রেনশের দুর্দান্ত সেঞ্চুরিতে অস্ট্রেলিয়ার দারুণ প্রত্যাবর্তন