হোম > খেলা > ক্রিকেট

বোলিং তোপে কাউন্টিতে খালেদের ফাইফার

স্পোর্টস ডেস্ক

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে অসাধারণ দ্যুতি ছড়িয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার খালেদ আহমেদ। কান্টারবেরিতে কেন্টের হয়ে মাঠে নেমে দুর্দান্ত বোলিংয়ে ল্যাঙ্কাশায়ারকে প্রথম ইনিংসে মাত্র ১৬১ রানেই গুটিয়ে দেন তিনি। কেন্টের জার্সিতে এটিই তার প্রথম ৫ উইকেট শিকারের কৃতিত্ব।

ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে সূচনাটা বেশ ভালোই করেছিল ল্যাঙ্কাশায়ার। উদ্বোধনী জুটিতে স্কোরবোর্ডে ৮১ রান তুলে ফেলেন দুই ওপেনার। কেন্ট যখন ব্রেকথ্রুর জন্য মরিয়া, ঠিক তখনই কেন্টের হয়ে আক্রমণে আসেন খালেদ আহমেদ। ল্যাঙ্কাশায়ারের ওপেনার কিটন জেনিংসকে ক্যাচ দিতে বাধ্য করে উদ্বোধনী জুটি ভাঙেন তিনি।

উদ্বোধনী জুটি ভাঙার পর খালেদের পেসে ল্যাঙ্কাশায়ারের মিডল অর্ডার দিশেহারা হয়ে পড়ে। সাবেক ইংলিশ অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফের ছেলে রকি ফ্লিনটফকে (০) এলবিডব্লিউর ফাঁদে ফেলে নিজের দ্বিতীয় উইকেট নেন খালেদ। এরপর দুর্দান্ত খেলতে থাকা ম্যাটি হার্স্টকে (৩৭) স্লিপে ক্যাচ বানিয়ে সাজঘরে পাঠান তিনি। একপর্যায়ে মাত্র ৩৪ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে ল্যাঙ্কাশায়ার।

নিজের ১৬তম ওভারে বোলিং করতে এসে খালেদ আহমেদ তুলে নেন ল্যাঙ্কাশায়ারের শেষ দুটি উইকেট। টানা দুই বলে মিচেল স্ট্যানলি ও ল্যাঙ্কাশায়ার অধিনায়ক জেমস অ্যান্ডারসনকে আউট করে কেন্টের হয়ে ৫ উইকেটের কোটা পূরণ করেন তিনি।

এই দুর্দান্ত পারফরম্যান্সের পর খালেদের বোলিং ফিগার দাঁড়ায় ১৫.৫–৪–৪২–৫। প্রথম শ্রেণির ক্রিকেটে এটি খালেদের ১০ম বার এক ইনিংসে ৫ উইকেট নেওয়ার মাইলফলক। কাউন্টি ক্রিকেটে এটি তার দ্বিতীয় ম্যাচ হলেও কেন্টের হয়ে এটি তার প্রথম ৫ উইকেট শিকার। এর আগে কেন্টের হয়ে আরেক বাংলাদেশি পেসার হাসান মাহমুদও ৫ উইকেট পেয়েছিলেন।

অধিনায়কত্ব করব নাÑজাপান থেকে বিসিবিকে জ্যোতির ইমেইল

দুর্দান্ত পারফরম্যান্সে অস্ট্রেলিয়াকে জেতালেন রেনশ ও এলিস

ইমরানের পাশে দাঁড়িয়ে হোল্ডিং বললেন ‘খুনির সঙ্গেও এমন আচরণ করা হয় না’

বাংলাদেশ আমাদের কোনো সুযোগই দেয়নি : কামিন্স

শচীনের রেকর্ড ভাঙলেন টেলর

ইমরান খানের পাশে অস্ট্রেলিয়ার ৭ সাবেক অধিনায়কের

টি টোয়েন্টি বিশ্বকাপে না যাওয়ার ব্যাখ্যা দিলেন আসিফ নজরুল

২৭ সেপ্টেম্বর শুরু হচ্ছে ‘বোলার হান্ট’

টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন জ্যোতি

আসিফ নজরুলের সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ