হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তান সিরিজে প্রথম টেস্টে নতুন মুখ অমিত-তামিম

স্পোর্টস রিপোর্টার

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রথম টেস্টের স্কোয়াডে চমক হিসেবে জায়গা পেয়েছেন দুই নতুন মুখ—অমিত হাসান ও তানজিদ হাসান তামিম। দুজনই প্রথমবারের মতো জাতীয় টেস্ট দলে ডাক পেয়ে এখন অভিষেকের অপেক্ষায়।

ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্সের পুরস্কার হিসেবেই এই সুযোগ পেয়েছেন অমিত হাসান। ২০১৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকে নিয়মিত রান করে আসছেন এই ২৩ বছর বয়সী ব্যাটার, যার গড় প্রায় ৪৯। অন্যদিকে সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ করা তানজিদ হাসান তামিম এবার লাল বলের ক্রিকেটেও নিজের জায়গা করে নিতে প্রস্তুত। ২৫টি প্রথম শ্রেণির ম্যাচে ৪০ গড়ে ১৭৯২ রান করা এই বাঁহাতি ওপেনারের ওপর আস্থা রেখেছেন নির্বাচকরা।

দল ঘোষণার পর প্রধান নির্বাচক কাজী হাবিবুল বাশার জানিয়েছেন, “তানজিদের টেকনিক এবং অমিতের ধৈর্য ও শৃঙ্খলা টেস্ট ক্রিকেটের জন্য খুবই উপযোগী। আমরা বিশ্বাস করি, তারা দীর্ঘ সময় ধরে বাংলাদেশকে সার্ভিস দিতে পারবে।”

পেস বিভাগেও এসেছে পরিবর্তন। চোট কাটিয়ে দীর্ঘ বিরতির পর টেস্ট দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। ২০২৪ সালের নভেম্বরের পর এই প্রথম সাদা পোশাকে দেখা যাবে তাদের। এছাড়া প্রায় এক বছর পর অফ-স্পিনার নাঈম হাসানও দলে ফিরেছেন।

আগামী ৩ মে ঢাকায় পৌঁছাবে পাকিস্তান দল। এরপর ৮ থেকে ১২ মে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রথম টেস্ট। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট সিলেটে গড়াবে ১৬ থেকে ২০ মে।

প্রথম টেস্টের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান তামিম ও অমিত হাসান।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শুরুতেই হারল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার কাছে হারল বাংলাদেশের নারী দলও

ব্যাটিং ধসের পর শেষ জুটিতে বাংলাদেশের সংগ্রহ ১৩১

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাকলাইনের অভিষেক, একাদশে নেই লিটন

আজ বাংলাদেশের মেয়েদের অস্ট্রেলিয়া পরীক্ষা

টি-টোয়েন্টি সিরিজেও আত্মবিশ্বাসী বাংলাদেশ

হাসান মাহমুদ প্রথম ম্যাচেই পেলেন ৯ উইকেট

রোমাঞ্চের ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া

জুয়াইরিয়া ঝড়ে নেদারল্যান্ডসকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ফিফটির আগে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়লেন লিটন