হোম > খেলা > ক্রিকেট

টেলর-বেনেটের সেঞ্চুরি, জিম্বাবুয়ের ৫০৪

স্পোর্টস ডেস্ক

নিজেদের প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং নৈপুণ্য দেখিয়েছি জিম্বাবুয়ে। দলীয় ইনিংসে বড় অবদান রেখে শতক হাঁকান অভিজ্ঞ ব্যাটার ব্রেন্ডন টেলর (১৩১ রান) ও অধিনায়ক ব্রায়ান বেনেট (১২৮ রান)। এছাড়া ওয়েসলি মাদেভেরে ৫৪, বেন কুরান ৪২ এবং গ্রেম ক্রেমার ও ওপেনার ইনোসেন্ট কাইয়া উভয়েই ৩৪ রান করেন। সবমিলিয়ে ১৩৪.৩ ওভারে ৫০৪ রানের পাহাড়সম সংগ্রহ গড়ে জিম্বাবুয়ীয় দল। আফগান বোলিং আক্রমণে মোহাম্মদ সেলিম ও কায়েস আহমেদ ৩টি করে এবং জিয়া-উর-রহমান ২টি উইকেট শিকার করেন।

শারজায় একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিশাল সংগ্রহের জবাবে ব্যাট করতে নেমে দৃঢ়তা দেখাচ্ছে আফগানিস্তান। ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে আফগানদের সংগ্রহ ১ উইকেটে ১১৩ রান। প্রথম ইনিংসের হিসেবে জিম্বাবুয়ের চেয়ে এখনো ৩৯১ রানে পিছিয়ে রয়েছে তারা।

বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় মাত্র ১৪ রানের মাথায় প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ওপেনার আব্দুল মালিক মাত্র ২ রান করে নিয়ামহুরির শিকার হন। তবে শুরুর সেই ধাক্কা সামলে দলের হাল ধরেন সেদিকউল্লাহ অটল ও রহমানুল্লাহ। দিন শেষে দুজনেই দারুণ ব্যাটিং করে অর্ধশতক পূর্ণ করেন। সেদিকউল্লাহ অটল ৫৫ এবং রহমানুল্লাহ ৫০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

ম্যাচের তৃতীয় দিনে জিম্বাবুয়ীয় বোলিং আক্রমণ সামলে আফগানিস্তান তাদের ইনিংসকে কতদূর এগিয়ে নিতে পারে, এখন সেটাই দেখার বিষয়।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে প্রথম ইনিংস: ৫০৪/১০, ১৩৪.৩ ওভার

(টেলর ১৩১, বেনেট ১২৮, মাদেভেরে ৫৪, সিগা ৪৪; সেলিম ৩/৮২, কায়েস ৩/১২০)।

আফগানিস্তান প্রথম ইনিংস: ১১৩/১, ৩৫ ওভার

(অটল ৫৫*, রহমানুল্লাহ ৫০*, নিয়ামহুরি ১/১০)।

* আফগানিস্তান প্রথম ইনিংসে এখনো ৩৯১ রানে পিছিয়ে রয়েছে।

* দ্বিতীয় দিন শেষে

কোকেন সেবনে এক মাসের নিষেধাজ্ঞা কাটিয়েছেন ক্রিস লিন

স্ত্রীর ক্যানসার জয়ী টিকনারের নতুন জীবনবোধ

আইসিসির মাসসেরার লড়াইয়ে সোবহানা

২৬৮ রানে পিছিয়ে থেকে দিন শেষ করল বাংলাদেশ

৩৬ রানে ২ উইকেট নিয়ে চা বিরতিতে বাংলাদেশ

চোটে সাদমান, ব্যাটিং করতে পারবেন?

হাসানের ফাইফার, প্রথম সেশন বাংলাদেশের

হ্যাটট্রিক হয়েও হলো না হ্যাটট্রিক

ব্যাটিং বিপর্যয়ে যুব এশিয়া কাপ শুরু বাংলাদেশের

'নতুন এসেছে তো, একটু এক্সাইটেড', উইন্ডিজ ব্যাটারকে নিয়ে তাসকিন